তুমি কি মনে কর, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় বিষয়টির অধ্যয়ন জরুরি, মতামত দাও।
উত্তর: হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় সমাজবিজ্ঞান বিষয়টির অধ্যয়ন জরুরী। আধুনিক যুগে বিভিন্ন দেশে সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে নানাবিধ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আর এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমাজবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। যেকোনো সামাজিক সমস্যার মূল উদঘাটন এমনকি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অতীব প্রয়োজনীয়। কেননা কোনো উন্নয়ন পরিকল্পনা মানবাচরণ ও সামাজিক সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, কীভাবে ও কতটা ফলপ্রসূ হবে; সে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর কীরূপ পরিস্থিতি সৃষ্টি হবে এসকল বিষয় সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান নিখুঁতভাবে সাহায্য করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, টেকসই উন্নয়নের জন্য সমাজের সাথে সঙ্গতিপূর্ণ ও কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন। আর এজন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় বিষয়টির অধ্যয়ন জরুরি, …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর