রীমার বাবার বক্তব্যে কোন বিষয়টি পাঠের প্রয়োজনীয়তার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রীমার বাবার বক্তব্য সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের প্রয়োজনীয়তার ইঙ্গিত রয়েছে। বৈচিত্র্যপূর্ণ ও জটিল সমাজব্যবস্থায় বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞানের প্রয়োজনীয়তা ও উপযোগিতা অধিক। সমাজবিজ্ঞান সমাজের মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, প্রথা-প্রতিষ্ঠান, সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা। সম্পর্কে পর্যবেক্ষণ, অনুষ্ঠান, গবেষণা ও বৈজ্ঞানিক সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া বাংলাদেশের সামাজিক সমস্যার স্বরূপ ও সমস্যা সমাধানের উপায় জানতে হলেও সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। উদ্দীপকে দেখা যায়, সমাজের অনাচার, অস্থিতিশীলতা, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও দূরীকরণে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে রিমার বাবা একটি বিষয় পাঠের কথা বলেন। এসব সমস্যা ও সমাধানের উপায় মূলত সমাজবিজ্ঞান শাস্ত্রটির দ্বারাই পাওয়া সম্ভব। তাই বলা যায়, রীমার বাবার বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের প্রয়োজনীয়তার ইঙ্গিত রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
রীমার বাবার বক্তব্যে কোন বিষয়টি পাঠের প্রয়োজনীয়তার ইঙ্গিত রয়েছে? ব্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর