উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞান তথা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে বাংলাদেশের মানুষ সমাজের একজন আত্মসচেতন ও শ্রেণিসচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। এই বিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়, সমাজের সুযোগ-সুবিধাগুলি কারা, কতটা, কীভাবে ভোগ করছে, আর কারাই বা সমাজের সম্পদ ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া সামাজিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও সমাজবিজ্ঞান প্রত্যক্ষ দিক-নির্দেশনা প্রদান করে। আধুনিক যুগের সামাজিক অগ্রগতিকে দ্রুত ত্বরান্বিত করতেও সমাজবিজ্ঞান ব্যাপক ভূমিকা পালন করছে। বাংলাদেশের কৃষি, কৃষির বৈশিষ্ট্য, কৃষি কাঠামো ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে কৃষি উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণে সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে। সর্বোপরি বাংলাদেশের সমাজকাঠামো, সামাজিক সমস্যা, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক সম্পর্কের সাথে আন্তঃসম্পর্কিত বিষয় সম্বন্ধে জ্ঞান অনুসন্ধানের জন্যেও সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজিবজ্ঞানের বিজ্ঞানভিত্তিক জ্ঞান মানুষকে সমাজে সুন্দর ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তাই সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর