উদ্দীপকে মিতু কোন বিষয়ে অনার্স পড়ছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিতু সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছে। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সমাজের সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। সমাজের মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, প্রথা-প্রতিষ্ঠান, সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্ক প্রভৃতি বিষয়ে সমাজবিজ্ঞান গভীর অনুসন্ধন করে থাকে। পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক প্রভৃতি বিষয়েও সমাজবিজ্ঞান সমাজ ও সমাজের পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কে আলোকপাত করে থাকে। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তাদের সম্পর্ক, গোষ্ঠী আচরণ প্রভৃতি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, মিতুর সমাজ ও সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে জানবার ভীষণ আগ্রহ রয়েছে। তাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অনার্স পড়ছে যা সমাজ ও সমাজের মানুষের সম্পর্কে জানতে বিশেষ ভূমিকা রাখে। এসব বৈশিষ্ট্য পূর্বোক্ত আলোচনায় আলোচিত সমাজবিজ্ঞান বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিতুর পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিতু কোন বিষয়ে অনার্স পড়ছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর