উদ্দীপকে "A" তে কোন বিজ্ঞানের কথা বলা হয়েছে? উক্ত বিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] তে সমাজবিজ্ঞানের কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্র যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর অধ্যাপক নাজমুল করিম ও ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেডি স্ট্রসের আগ্রহ ও প্রচেষ্টা এবং ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে 'A [গণিত] আত্মপ্রকাশ করে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সমাজবিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'A [গণিত] দ্বারা সমাজবিজ্ঞান বিভাগের কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞানের কিছু স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য বিদ্যমান। সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞানভিত্তিক পূর্ণঙ্গ পাঠ। এটি সমাজস্থ মানুষের আচার-আচরণ, আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। এক্ষেত্রে সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে গবেষণার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। এছাড়া সমাজবিজ্ঞান প্রকৃতিগতভাবে একটি তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। তাছাড়া এটি একই সাথে স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এটি যেমন পরিবার, ধর্ম, বিবাহ, শিক্ষা, রাজনীতি প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে; তেমনিভাবে এসব সামাজিক প্রতিষ্ঠান কালের পরিক্রমায় কীভাবে পরিবর্তিত হচ্ছে তা নিয়েও আলোচান করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে "A" তে কোন বিজ্ঞানের কথা বলা হয়েছে? উক্ত বিজ্ঞানের প্রকৃতি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর