উদ্দীপকে যে বিজ্ঞানের কথা বলা হয়েছে, তার ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞান তথা সমাজবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমিতে বিভিন্ন মনীষীর অবদান রয়েছে। গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল পাশ্চাত্য সমাজে সর্বপ্রথম সমাজ সম্পর্কিত ধারাবাহিক চিন্তা-ভাবনা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যার সূত্রপাত ঘটান। দার্শনিক প্লেটো যেমন তার The Republic [গণিত] গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস পান, তেমনি তার ছাত্র অ্যারিস্টটল 'The Politics [গণিত] গ্রন্থে সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তবতার নিরিখে যুক্তিতর্কের মাধ্যমে আদর্শ সমাজব্যবস্থা রূপায়ণে 'চেষ্টা করেন। মুসলিম দার্শনিক ইবনে খালদুন তার বিখ্যাত আল-মুকাদ্দিমা' গ্রন্থে সামাজিক ঘটনাবলি 'Umran [গণিত] প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করেন। এছাড়া দার্শনিক ভিকো এবং মন্টেস্কু তাদের গবেষণায় সামাজিক সমস্যার দিকটিকে গুরুত্বারোপ করেন। এরপর ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ সমাজ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রচনা করেন এবং তিনিই প্রথম ১৮৩৯ সালে 'Sociology [গণিত] শব্দটি চয়ন করেন। এজন্য তাকে সমাজবিজ্ঞানে জনক বলা হয়। আর বাংলাদেশে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়, অধ্যাপক নাজমুল করিম, লেডি স্ট্রস ও ইউনেস্কোর যৌথ উদ্যোগ ও সহযোগিতার ভিত্তিতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমিতে বিভিন্ন সমাজচিন্তাবিদ, রাষ্ট্রচিন্তাবিদ ও দার্শনিকের অবদান অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিজ্ঞানের কথা বলা হয়েছে, তার ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর