সমাজবিজ্ঞান পাঠে সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। সমাজবিজ্ঞান সমাজকাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা, কার্যক্রম সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে। এছাড়াও সমাজ, সমাজের শ্রেণিবিন্যাস, শ্রেণিসমূহের পাম্পরিক সম্পর্ক, উৎপাদনযন্ত্রের সাথে তাদের সম্পর্ক, প্রভৃতি বিষয় নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা ও পর্যালোচনা করে থাকে। অর্থাৎ একথা নিঃসন্দেহে বলা যায় যে, সমাজবিজ্ঞান সমাজ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে থাকে। এলক্ষে সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞান বলা হয়ে থাকে।