শেয়ারFacebookWhatsApp

কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতা ও সাহায্যে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'AA^{\prime} একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

প্রাচীনকাল থেকে আজ অবধি সমাজে দেখা যায় নানাবিধ স্তরবিন্যাস। মানুষ সমাজে বসবাস করতে গিয়ে প্রয়োজনের তাগিদে বিভিন্ন পেশা, শ্রেণি, লিঙ্গ, বর্ণতে বিভক্ত হয়। ফলে সমাজে উদ্ভব হয় নানাবিধ জটিল সমস্যার। সমাজবিজ্ঞান এ সামাজিক স্তরবিন্যাস ও সৃষ্ট সমস্যাবলির কারণ এবং কীভাবে এ থেকে মুক্ত হওয়া যায় সে সম্পর্কে আলোচনা করে। এজন্য সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} তে সমাজবিজ্ঞানের কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্র যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর অধ্যাপক নাজমুল করিম ও ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেডি স্ট্রসের আগ্রহ ও প্রচেষ্টা এবং ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে 'AA^{\prime} আত্মপ্রকাশ করে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সমাজবিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'AA^{\prime} দ্বারা সমাজবিজ্ঞান বিভাগের কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞানের কিছু স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য বিদ্যমান। সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞানভিত্তিক পূর্ণঙ্গ পাঠ। এটি সমাজস্থ মানুষের আচার-আচরণ, আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। এক্ষেত্রে সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে গবেষণার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। এছাড়া সমাজবিজ্ঞান প্রকৃতিগতভাবে একটি তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান নয়। তাছাড়া এটি একই সাথে স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এটি যেমন পরিবার, ধর্ম, বিবাহ, শিক্ষা, রাজনীতি প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে; তেমনিভাবে এসব সামাজিক প্রতিষ্ঠান কালের পরিক্রমায় কীভাবে পরিবর্তিত হচ্ছে তা নিয়েও আলোচান করে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞান তথা সমাজবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমিতে বিভিন্ন মনীষীর অবদান রয়েছে। গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল পাশ্চাত্য সমাজে সর্বপ্রথম সমাজ সম্পর্কিত ধারাবাহিক চিন্তা-ভাবনা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যার সূত্রপাত ঘটান। দার্শনিক প্লেটো যেমন তার The RepublicRepublic^{\prime} গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস পান, তেমনি তার ছাত্র অ্যারিস্টটল 'The PoliticsPolitics^{\prime} গ্রন্থে সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তবতার নিরিখে যুক্তিতর্কের মাধ্যমে আদর্শ সমাজব্যবস্থা রূপায়ণে 'চেষ্টা করেন। মুসলিম দার্শনিক ইবনে খালদুন তার বিখ্যাত আল-মুকাদ্দিমা' গ্রন্থে সামাজিক ঘটনাবলি 'UmranUmran^{\prime} প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করেন। এছাড়া দার্শনিক ভিকো এবং মন্টেস্কু তাদের গবেষণায় সামাজিক সমস্যার দিকটিকে গুরুত্বারোপ করেন। এরপর ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ সমাজ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রচনা করেন এবং তিনিই প্রথম ১৮৩৯ সালে 'SociologySociology^{\prime} শব্দটি চয়ন করেন। এজন্য তাকে সমাজবিজ্ঞানে জনক বলা হয়। আর বাংলাদেশে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়, অধ্যাপক নাজমুল করিম, লেডি স্ট্রস ও ইউনেস্কোর যৌথ উদ্যোগ ও সহযোগিতার ভিত্তিতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমিতে বিভিন্ন সমাজচিন্তাবিদ, রাষ্ট্রচিন্তাবিদ ও দার্শনিকের অবদান অনস্বীকার্য।
HSCSociology 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।