শেয়ারFacebookWhatsApp

ঢাকা বিশ্ববিদ্যালয় কতসালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ঢাকা বিশ্ববিদ্যালয় কতসালে প্রতিষ্ঠিত হয়?

উদ্দীপক

সমাজ ও সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে জানবার ভীষণ আগ্রহ রয়েছে মিতুর। তাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিষয়ে অনার্স পড়ছে, যা তার সেই অজানাকে জানতে বিশেষ ভূমিকা রাখবে।

ঢাকা কলেজ · 2025

উত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

সমাজ বিশ্লেষণে নিরপেক্ষতা অবলম্বন করে বলে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ। সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। বাস্তবতা তুলে ধরতে গিয়ে সমাজের কোনটি ভালো, কোনটি মন্দ, কী হওয়া উচিত, কী হওয়া অনুচিত, কোনটি ঠিক, কোনটি ঠিক নয় প্রভৃতি প্রশ্নে সমাজবিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে। আর সমাজ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞানকে এ নিরপেক্ষতা বজায় রাখতে হয়।

উত্তর

উদ্দীপকে মিতু সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স পড়ছে। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সমাজের সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। সমাজের মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, প্রথা-প্রতিষ্ঠান, সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্ক প্রভৃতি বিষয়ে সমাজবিজ্ঞান গভীর অনুসন্ধন করে থাকে। পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক প্রভৃতি বিষয়েও সমাজবিজ্ঞান সমাজ ও সমাজের পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কে আলোকপাত করে থাকে। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তাদের সম্পর্ক, গোষ্ঠী আচরণ প্রভৃতি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, মিতুর সমাজ ও সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে জানবার ভীষণ আগ্রহ রয়েছে। তাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অনার্স পড়ছে যা সমাজ ও সমাজের মানুষের সম্পর্কে জানতে বিশেষ ভূমিকা রাখে। এসব বৈশিষ্ট্য পূর্বোক্ত আলোচনায় আলোচিত সমাজবিজ্ঞান বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিতুর পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।

উত্তর

বাংলাদেশের সামাজিক সমস্যার স্বরূপ উদ্ঘাটনে উক্ত বিষয় তথা সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজের মধ্যে যেসব বিষয রয়েছে তার প্রত্যেকটি সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান পাঠের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হলো সামাজিক কার্যাবলি, সামাজিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অভ্যন্তরীণ সামাজিক সমস্যা পূর্ণাঙ্গভাবে উপলব্ধি ও সমাধানের জন্য সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের দারিদ্র্য, জনসংখ্যাস্ফীতি, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, যৌতুক, রাজনৈতিক অস্থিতিশীলতা, সম্পদহীনতা, সামাজিক অসমতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ইত্যাদি সামাজিক সমস্যা সম্পর্কে অনুসন্ধান, বিশ্লেষণ ও সম্ভাব্য সমাধান খোঁজার বিষয়ে সমাজবিজ্ঞানের অধ্যয়ন বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যার প্রকৃতি, কারণ এবং সমাধানের পথ সমাজবিজ্ঞানের বস্তুনিষ্ঠ অনুশীলনের মাধ্যমেই খুঁজে বের করা সম্ভব। সুতরাং উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সমাজবিজ্ঞানের জ্ঞান বিভিন্ন সামাজিক সমস্যাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে এর কারণ ও প্রভাব সম্পর্কে জানতে সাহায্য করে। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত গর্বের দাবিদার।
HSCSociology 2nd Paperঢাকা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।