জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি কার? ব্যাখ্যা কর।
উত্তর: জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি (Theory of Organic Analogy) বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা ও বিশিষ্ট ব্রিটিশ দার্শনিক হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)-এর। জৈবিক সাদৃশ্য তত্ত্বের মূলকথা হলো সমাজের বিবর্তন হয় জীব জগতের বিবর্তনের মতোই। হার্বার্ট স্পেন্সার জীবদেহের সাথে সমাজসত্ত্বার অনেক সাদৃশ্য খুঁজে পান এবং তিনি মনে করেন প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো। স্পেন্সারের মতে, এক কোষবিশিষ্ট অত্যন্ত সাধারণ একরকম প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে আজকের জীবজগতের বিকাশ ঘটেছে, তেমনি মানবসমাজেও বিবর্তন ঘটছে। সমাজ আদিম অবস্থা থেকে বিবর্তিত হয়ে বর্তমান স্তরে পৌঁছেছে। আর এটিই হলো স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্ব।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি কার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর