সামাজিক গবেষণায় পদ্ধতি পূর্ব নির্ধারিত হলেও কৌশল নির্ধারিত হয় পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী- বুঝিয়ে লেখ।
উত্তর: সামাজিক গবেষণা পদ্ধতির সুনির্দিষ্ট প্রয়োগক্ষেত্র রয়েছে এবং এটি গবেষণার সব পদ্ধতির জন্য উপযোগী নয়। তেমনিভাবে স্থান, সময়, পরিস্থিতি প্রভৃতি ভেদে নির্ধারিত বা প্রযোজ্য পদ্ধতির একই ধরনের কৌশলও কার্যকর হয় না। যেমন- সমাজের ঘটনাবলি অনুসন্ধানের ক্ষেত্রে জরিপ একটি মৌলিক পদ্ধতি। এটি পূর্ব নির্ধারিত। কিন্তু শহুরে সমাজ, গ্রাম সমাজ, পাহাড়ি এলাকা ও উপকূলীয় এলাকায় কিংবা সাধারণ সময় ও দুর্ভিক্ষের সময় একই কৌশলে জরিপ কার্যকর হবে না। আর তাই বলা হয় যে, সামাজিক গবেষণার পদ্ধতি পূর্ব নির্ধারিত হলেও এর কৌশল নির্ধারিত হয় পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক গবেষণায় পদ্ধতি পূর্ব নির্ধারিত হলেও কৌশল নির্ধারিত হয় পরিস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর