সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান? ব্যাখ্যা করো।
উত্তর: বিষয়বস্তু বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার দিক থেকে সমাজবিজ্ঞান শাস্ত্রটি 'বিজ্ঞান' হিসেবে বিবেচিত হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফের মতে, বিজ্ঞানের তিনটি সাধারণ উপাদান রয়েছে। যথা- ১. তথ্য ও সূত্রগুলোর নির্ভরযোগ্যতা, ২. জ্ঞানের সংগঠিত রূপ এবং ৩. বিজ্ঞানসম্মত অনুশীলন পদ্ধতি সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানের এ উপাদানগুলোর প্রয়োগ লক্ষ করা যায়। যেমন- সমাজবিজ্ঞান নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে নানা পদ্ধতি ব্যবহার করে। সমাজবিজ্ঞানের আলোচনা সুশৃঙ্খল এবং গবেষণার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের কলাকৌশল প্রয়োগ করে । কার্যত সমাজবিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের অধিকাংশ বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় একে বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর