পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনা সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। আমেরিকান সমাজবিজ্ঞানী পি. ভি. ইয়ং পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞায় বলেন, “দৃশ্যমান ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হলো পর্যবেক্ষণ।" পর্যবেক্ষণ পদ্ধতির উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে- ক. কোনো গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়, খ. সৃশৃঙ্খলভাবে পরিকল্পিত থাকে, গ. সুসংঘবদ্ধভাবে ধারণ করা হয়, ঘ. তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ করা হয় ইত্যাদি। এ পদ্ধতি প্রধানত দুই প্রকার। যথা- সরাসরি অংশগ্রহণমূলক এবং অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। সাধারণত নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কে গবেষণা করার জন্য পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝ?
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর