শেয়ারFacebookWhatsApp

পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: যে পদ্ধতিতে মানুষের সামাজিক জীবন পর্যবেক্ষণ করে সামাজিক প্রতিষ্ঠান এবং এর কর্মতৎপরতা পর্যালোচনা করা হয় তাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। অতঃপর সত্য অনুসন্ধানের চেষ্টা করা হয় এবং নতুন নতুন সামাজিক তথ্য সংগ্রহ করা সহজ হয়। বাংলাদেশের সমাজ গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতির বহুল ব্যবহার লক্ষ করা যায়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাহেদ সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে এম ফিল করছেন। তাকে বাংলাদেশের বেকার সমস্যা সম্বন্দ্বে গবেষণা করতে দেওয়া হয়। এ কাজের জন্য তিনি প্রশ্নপত্র প্রণয়ন করেন। পরে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে তথ্যের শ্রেণিবিন্যাস করে তিনি সমস্যা সমাধানের জন্য ভবিষ্যদ্বাণী করে গবেষণা শেষ করেন।

উত্তর

বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সূত্র আবিষ্কার করেন, তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে

উত্তর

যে পদ্ধতিতে মানুষের সামাজিক জীবন পর্যবেক্ষণ করে সামাজিক প্রতিষ্ঠান এবং এর কর্মতৎপরতা পর্যালোচনা করা হয় তাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। অতঃপর সত্য অনুসন্ধানের চেষ্টা করা হয় এবং নতুন নতুন সামাজিক তথ্য সংগ্রহ করা সহজ হয়। বাংলাদেশের সমাজ গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতির বহুল ব্যবহার লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে সাহেদ সাহেব তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন। আধুনিক সমাজবিজ্ঞান সমাজ গবেষণায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে থাকে। সাধারণত যে সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে মানুষ জ্ঞান বর্ধন ও পরিমার্জনে কর্মকান্ড চালিত করে তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। অর্থাৎ বিজ্ঞানী যে নিয়মনীতি অবলম্বন করে কাজ করেন তা বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিই হচ্ছে বিজ্ঞানের অস্তিত্ব ও চালিকাশক্তি। অন্য কথায়, বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সূত্র আবিষ্কার করেন, তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। উদ্দীপকের সাহেদ সাহেব বেকার সমস্যার ওপর গবেষণা করতে গিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে স্পষ্ট বৈজ্ঞানিক পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়। আর এ পদ্ধতিতে গবেষণাকর্ম সম্পাদনের জন্য সকল গবেষককেই সাধারণ কিছু পর্যায় বা স্তর অতিক্রম করে অগ্রসর হতে হয়। সাহেদ সাহেবও তা করেছেন। অতএব নিশ্চিতভাবে বলা যায়, সাহেদ সাহেব তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন।

উত্তর

উদ্দীপকে সাহেদ সাহেব তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে তথ্যের শ্রেণিবিন্যাস, কল্পনা বা পূর্বানুমান প্রণয়ন ও ভবিষ্যদ্বাণী ইত্যাদি পর্যায়গুলো প্রয়োগ করেছেন। সমাজ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞান যে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে তার কয়েকটি প্রধান পর্যায় উদ্দীপকের সাহেদ সাহেবও অবলম্বন করেন। প্রথমেই তিনি বেকার সমস্যা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। যা তিনি গবেষণার বিষয়ের আলোকে প্রণীত প্রশ্নপত্র অনুযায়ী করেন। এরপর সংগৃহীত তথ্যাবলিকে একটি বিশেষ নিয়মে সাজান বা তথ্যের শ্রেণিবিন্যাস করেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মতামত (যেমন- ইতিবাচক বা নেতিবাচক) সারণির সাহায্যে বিভিন্ন কলামভুক্ত করেন। এতে বয়স, লিঙ্গ, আর্থিক মর্যাদা ইত্যাদিভেদে ইতিবাচক এবং নেতিবাচক মনোভাব সংক্রান্ত তথ্যাবলি সুশৃঙ্খলভাবে সারণিতে এক একটি বিশেষ কলামে তিনি সাজান। সর্বশেষ তিনি তার গবেষণালব্ধ, সবকিছুর ওপর ভিত্তি করে গবেষণার ওপর ভবিষ্যদ্বাণী করেন। আর এভাবেই সাহেদ সাহেব গবেষণার পর্যায়গুলো প্রয়োগ করেছেন।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।