শেয়ারFacebookWhatsApp

ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বোঝ?

উত্তর: সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক পদ্ধতি বলতে বোঝায়, যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে। এ পদ্ধতির মাধ্যমে মানবসমাজের উৎপত্তি, প্রকৃতি ও কার্যধারা সম্বন্ধে জ্ঞানলাভের জন্য অতীত সভ্যতা ও সামাজিক আচার-আচরণ প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বোঝ?

উদ্দীপক

দৃশ্য-১: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। যারা পাহাড়ের গায়ে জুম পদ্ধতিতে চাষাবাদ করে। তাদের সংস্কৃতিও ভিন্ন ভিন্ন। দৃশ্য-২: ঢাকা একটি ব্যস্ততম জনবসতিপূর্ণ শহর। এখানকার মানুষ অফিস-আদালত, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। তাদের জীবনযাপন প্রণালিও ভিন্ন। রংপুর সরকারি কলেজ

উত্তর

পরীক্ষা, প্রমাণ ও যুক্তির দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান।

উত্তর

সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক পদ্ধতি বলতে বোঝায়, যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে। এ পদ্ধতির মাধ্যমে মানবসমাজের উৎপত্তি, প্রকৃতি ও কার্যধারা সম্বন্ধে জ্ঞানলাভের জন্য অতীত সভ্যতা ও সামাজিক আচার-আচরণ প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দৃশ্য দুটিতে সমাজ গবেষণার প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োগ ঘটেছে। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি সমাজ গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচিত এবং যে গবেষণায় গবেষক গবেষণার লক্ষ্যে দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার-আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকেন তাকে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি বলা হয়। আর এ পদ্ধতিটিরই প্রয়োগ ঘটেছে উদ্দীপকে উল্লিখিত দুটি জীবনধারার পরিবেশ সম্পর্কিত বর্ণনায়। যেমন- উদ্দীপকে উল্লিখিত প্রথম দৃশ্য বাংলাদেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চল সম্পর্কিত জীবনধারা ও সেখানকার সংস্কৃতি সম্পর্কিত প্রত্যক্ষ জ্ঞান লাভে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক গবেষণা পদ্ধতিই হবে সর্বোত্তম। একটি পরীক্ষিত সময় ধরে তাদের মাঝে অবস্থান করার মাধ্যমেই কেবলমাত্র সম্ভব হবে তার জীবনধারা সম্পর্কে একটি বাস্তব তথ্য দেওয়া। একই কথা প্রযোজ্য উদ্দীপকে উল্লিখিত দৃশ্য ২-এর ক্ষেত্রেও। সুতরাং আলোচনার আলোকে নিশ্চিতভাবে বলতে পারি, উদ্দীপকের দৃশ্য দুটিতে সমাজ গবেষণার প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিরই প্রয়োগ ঘটেছে।

উত্তর

হ্যাঁ, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিটি দুটির মাধ্যমেই উদ্দীপকে উল্লিখিত দুটি সমাজের মানুষ সম্পর্কে সম্যক জ্ঞানার্জন সম্ভব এবং আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। কেননা প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষক যেসব তথ্য প্রদান করে তার জন্য তাকে দীর্ঘদিন অত্র জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করতে হয় এবং দীর্ঘদিন অবস্থানের মাধ্যমে তাদের মূল্যবোধ, আচার- আচরণ, রীতি নীতি, বিশ্বাস, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, জলবায়ু, শিক্ষা, সংস্কৃতি, মনোভাব এবং তার ওপর ভৌগোলিক প্রভাব প্রভৃতি প্রতিটি বিষয় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণার অবতারণা হয়। একই সাথে এ পর্যবেক্ষণমূলক পদ্ধতিটির অন্যতম সুবিধা হলো এ পদ্ধতিতে সংগৃহীত তথ্যগুলো হয় বিশুদ্ধ ও সাবলীল এবং কোনো বিষয়ের গভীরে যেতে হলে এ পদ্ধতিটিই উত্তম এবং এক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত দুটি ভিন্ন সমাজ সম্পর্কিত বিশুদ্ধ ও প্রত্যক্ষ জ্ঞান অর্জনে এ পদ্ধতির থেকে ভালো পদ্ধতি নেই বললেই চলে। কেননা উক্ত গ্রাম এবং শহুরে জীবনের সামগ্রিক অবস্থা সম্পর্কিত ধারণা লাভে সর্বোত্তম প্রয়োগ পদ্ধতি হলো প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি। সুতরাং আলোচনার আলোকে নিশ্চিতভাবে বলতে পারি, উদ্দীপকে বর্ণিত দুটি ভিন্ন সমাজ সম্পর্কে সম্যক ধারণা লাভে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিই অধিক উত্তম এবং এর মাধ্যমে সামগ্রিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব বলে আমি মনে করি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।