উদ্দীপকে সাহেদ সাহেব তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে তথ্যের শ্রেণিবিন্যাস, কল্পনা বা পূর্বানুমান প্রণয়ন ও ভবিষ্যদ্বাণী ইত্যাদি পর্যায়গুলো প্রয়োগ করেছেন।
সমাজ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞান যে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে তার কয়েকটি প্রধান পর্যায় উদ্দীপকের সাহেদ সাহেবও অবলম্বন করেন। প্রথমেই তিনি বেকার সমস্যা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। যা তিনি গবেষণার বিষয়ের আলোকে প্রণীত প্রশ্নপত্র অনুযায়ী করেন। এরপর সংগৃহীত তথ্যাবলিকে একটি বিশেষ নিয়মে সাজান বা তথ্যের শ্রেণিবিন্যাস করেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মতামত (যেমন- ইতিবাচক বা নেতিবাচক) সারণির সাহায্যে বিভিন্ন কলামভুক্ত করেন। এতে বয়স, লিঙ্গ, আর্থিক মর্যাদা ইত্যাদিভেদে ইতিবাচক এবং নেতিবাচক মনোভাব সংক্রান্ত তথ্যাবলি সুশৃঙ্খলভাবে সারণিতে এক একটি বিশেষ কলামে তিনি সাজান।
সর্বশেষ তিনি তার গবেষণালব্ধ, সবকিছুর ওপর ভিত্তি করে গবেষণার ওপর ভবিষ্যদ্বাণী করেন। আর এভাবেই সাহেদ সাহেব গবেষণার পর্যায়গুলো প্রয়োগ করেছেন।