শেয়ারFacebookWhatsApp

বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে- ব্যাখ্যা কর।

উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে কারণ বিজ্ঞান কোনো বিষয় বা ঘটনার ভালো-মন্দ, শুদ্ধ-অশুদ্ধ, ভুল-নির্ভুল, গ্রহণযোগ্য- অগ্রহণযোগ্য এ ধরনের মূল্যবোধের ওপর ভিত্তি করে অনুসন্ধান করে না। বৈজ্ঞানিক পদ্ধতি কিছু সুনির্দিষ্ট পর্যায় অতিক্রম করে ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান চালায়। এসব পদ্ধতি অনুসরণ করে গবেষণা করতে গিয়ে গবেষককে নিজের মূল্যবোধের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে অনুসন্ধান করতে হয়। এ কারণেই বলা হয় যে, বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মার্জিয়া মনে করেন, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রতি ঋণাত্মক দৃষ্টিভঙ্গি-ই যৌতুক প্রথাকে সম্প্রসারিত করেছে। তিনি অবস্থাটি একটি সাধারণ তত্ত্বে প্রতিষ্ঠার জন্য পুরো বিষয়টিকে যৌক্তিক পদ্ধতিতে ও কিছু নীতিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা ও ব্যাখ্যা করেন। ফলে বিষয়টির পারিপার্শ্বিকতা ও পারম্পর্যের কার্যকারণ সম্পর্ক সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব।

উত্তর

যে পদ্ধতি মাধ্যমে একজন গবেষক গবেষণাকার্য সম্পাদন করেন তাকে গবেষণা পদ্ধতি বলে।

উত্তর

বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে কারণ বিজ্ঞান কোনো বিষয় বা ঘটনার ভালো-মন্দ, শুদ্ধ-অশুদ্ধ, ভুল-নির্ভুল, গ্রহণযোগ্য- অগ্রহণযোগ্য এ ধরনের মূল্যবোধের ওপর ভিত্তি করে অনুসন্ধান করে না। বৈজ্ঞানিক পদ্ধতি কিছু সুনির্দিষ্ট পর্যায় অতিক্রম করে ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান চালায়। এসব পদ্ধতি অনুসরণ করে গবেষণা করতে গিয়ে গবেষককে নিজের মূল্যবোধের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে অনুসন্ধান করতে হয়। এ কারণেই বলা হয় যে, বৈজ্ঞানিক পদ্ধতি মূল্যবোধের ঊর্ধ্বে।

উত্তর

উদ্দীপকে মার্জিয়ার সামাজিক ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে অভিহিত করা যায়। সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতি বলতে বিজ্ঞানসম্মত অনুসন্ধানের স্বতঃসিদ্ধ উপায়কে বোঝায়। বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয় বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে। প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পদ্ধতি একটি প্রক্রিয়াকে নির্দেশ করে। উদ্দীপকের মার্জিয়া মনে করেন, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রতি ঋণাত্মক দৃষ্টিভঙ্গিই যৌতুক প্রথাকে সম্প্রসারিত করছে। তিনি সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠার জন্য পুরো বিষয়টিকে যৌক্তিক পদ্ধতির সাহায্যে ও কিছু নীতিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা ও ব্যাখ্যা করেন। যা পাঠ্যবইয়ে উল্লিখিত বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, মার্জিয়ার সামাজিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে অভিহিত করা যায়।

উত্তর

উদ্দীপকে মার্জিয়া তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির নীতিসমূহ অনুসরণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি। সাধারণত বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বিজ্ঞান এমন এক পদ্ধতি অনুসরণ করে যার মাধ্যমে কোনো বিষয়ে পরীক্ষা ও পুনঃপরীক্ষার দ্বারা সত্যে উপনীত হওয়া যায়। যেকোনো বিষয় অনুসন্ধানের পদ্ধতি হিসেবে বিজ্ঞান এ বিশেষ দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, যা কতকগুলো নীতিমালার সাথে যুক্ত। এ নীতিসমূহের মধ্যে রয়েছে কার্যকরী সংজ্ঞা, সাধারণীকরণ, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পুনঃপর্যবেক্ষণ, নিশ্চিতকরণ ও সংগতি বিধান। যখন গবেষণার ক্ষেত্রে এসব নীতি অনুসরণ করা হয় তখন গবেষণা ফলাফলটি তত্ত্ব হিসেবে অধিষ্ঠিত হয়। উদ্দীপকের মার্জিয়া পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রতি ঋণাত্মক দৃষ্টিভঙ্গি যৌতুক প্রথাকে সম্প্রসারিত করছে- এ বিষয়টি কিছু নীতিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা ও ব্যাখ্যা করেন এবং এক্ষেত্রে মার্জিয়া বৈজ্ঞানিক পদ্ধতির নীতিমালাকে অনুসরণ করেন। যা তার সিদ্ধান্তকে তত্ত্বে উপনীত হতে সহায়তা করেছে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে মার্জিয়া তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির নীতিসমূহ যথাযথভাবে অনুসরণ করেন।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।