শেয়ারFacebookWhatsApp

নমুনা জরিপ বলতে কী বোঝায়?

উত্তর: আধুনিক সমাজতাত্ত্বিক গবেষণায় নমুনা জরিপ একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত তথ্যানুসন্ধানের পদ্ধতি। নমুনা হলো কোনো একটা জিনিসের সবদিক ও বৈশিষ্ট্য বিবেচনা করে প্রত্যক্ষ অংশ ও দিক হতে এমন কতকগুলো দিক নেওয়া যা থেকে প্রাপ্ত তথ্য সমগ্র গবেষণা বিষয়টির বেলায় সত্য। তাই নমুনা জরিপ পদ্ধতি কোনো একটি বিশেষ স্থান বা সমাজের প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার ওপর তথ্য সংগ্রহের জন্য চালানো হয়। এর মাধ্যমে কোনো বিশেষ স্থানের জনসাধারণের জীবনযাপন প্রণালি ও কার্যের শর্ত সম্পর্কিত তথ্য জানা সহজ হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

নমুনা জরিপ বলতে কী বোঝায়?

উদ্দীপক

অধ্যাপক রকিবুল হাসান ও সৌমিত্র রায় সমাজতাত্ত্বিক গবেষণায় আত্মনিয়োগ করেন। রকিবুল হাসান কোন একটি সুনির্দিষ্ট এলাকায় বসবাসরত মানবগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের সম্পর্কে সর্বাত্মক উপাত্ত সংগ্রহ করে সে সমাজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। অন্যদিকে, সৌমিত্র রায় একটি সামাজিক সমস্যার অতীত অবস্থা সম্পর্কে ধারণা নিয়ে বিষয়টির বর্তমান অবস্থার সাথে তুলনামূলক আলোচনা করেন।

উত্তর

The Rules of Sociological MethodMethod^{\prime} নামক গ্রন্থে ডুর্খেইম সর্বপ্রথম তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন।

উত্তর

আধুনিক সমাজতাত্ত্বিক গবেষণায় নমুনা জরিপ একটি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত তথ্যানুসন্ধানের পদ্ধতি। নমুনা হলো কোনো একটা জিনিসের সবদিক ও বৈশিষ্ট্য বিবেচনা করে প্রত্যক্ষ অংশ ও দিক হতে এমন কতকগুলো দিক নেওয়া যা থেকে প্রাপ্ত তথ্য সমগ্র গবেষণা বিষয়টির বেলায় সত্য। তাই নমুনা জরিপ পদ্ধতি কোনো একটি বিশেষ স্থান বা সমাজের প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার ওপর তথ্য সংগ্রহের জন্য চালানো হয়। এর মাধ্যমে কোনো বিশেষ স্থানের জনসাধারণের জীবনযাপন প্রণালি ও কার্যের শর্ত সম্পর্কিত তথ্য জানা সহজ হয়।

উত্তর

উদ্দীপকের অধ্যাপক রকিবুল হাসান ও সৌমিত্র রায় সমাজতাত্ত্বিক! গবেষণায় যথাক্রমে নমুনা জরিপ পদ্ধতি ও তুলনামূলক পদ্ধতি অনুসরণ করেছে। নমুনা জরিপ পদ্ধতিতে সাধারণত কোনো একটি বিশেষ বিষয়ে তথা সমাজের প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার ওপর তথ্য সংগ্রহের জন্য গবেষণা চালানো হয়। এক্ষেত্রে গবেষক একটি এলাকার বা কোনো দেশের সমগ্র জনসংখ্যা সম্পর্কে গবেষণা করতে গিয়ে সাধারণত ঐ এলাকা বা দেশের জনসংখ্যার একটি প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা হিসেবে বেছে নেন এবং নমুনাভুক্ত জনসংখ্যার ওপর নানাবিধ প্রশ্নাবলির আলোকে গবেষণা চালান। অন্যদিকে, তুলনামূলক পদ্ধতিতে কোনো একটি বর্তমান সামাজিক প্রপঞ্চ অতীতে কেমন ছিল তা এবং বর্তমানে এর অবস্থা কি সেসব জেনে এর অতীত ও বর্তমানের মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

উত্তর

সমাজতাত্ত্বিক গবেষণায় অধ্যাপক রকিবুল হাসান নমুনা জরিপ পদ্ধতি এবং সৌমিত্র রায় তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেছেন। সমাজ গবেষণায় এ দুটি পদ্ধতির গুরুত্ব অপরিসীম। নমুনা জরিপ পদ্ধতি সমাজ গবেষণায় অনন্যসাধারণ গুরুত্ব বহন করে। কেননা এ পদ্ধতির মাধ্যমে অল্প সময়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়, এতে অর্থ ও শ্রম কম ব্যয়িত হয়। গবেষক নমুনা থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গোটা সমাজ ও জনসংখ্যা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। এ পদ্ধতির মাধ্যমেই কোনো একটি জনগোষ্ঠীর জীবনাচরণ, মনোভাব, মতামত, আশা-আকাঙ্ক্ষা, ক্ষোভ প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা লাভের জন্য এলাকাবাসীর প্রতিনিধিত্বকারী একটি অংশ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে বিচার- বিশ্লেষণ করে যেসব বিষয় সম্পর্কে জানা যায় তা সমগ্র জনসংখ্যার মতামত হিসেবে ধরে নেওয়া হয়। অন্যদিকে, তুলনামূলক পদ্ধতিও সমাজতাত্ত্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা বিভিন্ন জনসমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনার মাধ্যমে তাদের জীবনযাপন পদ্ধতির পার্থক্য ও সাদৃশ্য নিরূপণ করে এ পদ্ধতি। আর এসব পার্থক্য ও সাদৃশ্যের মধ্যেই বিভিন্ন আচরণ সংক্রান্ত সূত্রাবলির সন্ধান পাওয়া যায়। তাই বলা যায়, সমাজ গবেষণায় নমুনা জরিপ পদ্ধতি ও তুলনামূলক পদ্ধতির গুরুত্ব খুবই কার্যকর।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।