তোমার কি মনে হয়, রাব্বির গবেষণা কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সংগতিপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাব্বির গবেষণা কার্যক্রমটি বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন ধাপ অনুসরণ করলেও পুরোপুরি সংগতিপূর্ণ নয় বলে আমি মনে করি । বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো নির্ধারিত বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধাপ অনুসরণ করা হয়। এ পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন করা। সমস্যা নির্বাচন ব্যতীত বৈজ্ঞানিক পদ্ধতির কোনো স্তরে অগ্রসর হওয়া যায় না। এর পরবর্তী ধাপগুলো হচ্ছে, সমস্যার তাত্ত্বিক কাঠামো গঠন, অনুমিত সিদ্ধান্ত প্রণয়ন, তথ্য সংগ্রহ, তথ্য সাজানো, তথ্য বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী। বৈজ্ঞানিক পদ্ধতিতে উক্ত ধাপসমূহ ক্রমান্বয়ে অনুসরণ না করলে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না। উদ্দীপকের রাব্বি তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির নানা ধাপ অনুসরণ করেছে। যেমন- সে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী নির্বাচনের মাধ্যমে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করে এবং ধাপে ধাপে অগ্রসর হতে থাকে। তথ্য সংগ্রহ শেষে সে তার সংগৃহীত তথ্যগুলোকে বিশ্লেষণ করে। রাব্বি এ ধাপগুলো অনুসরণ করলেও সমস্যার তাত্ত্বিক কাঠামো গঠন, অনুমিত সিদ্ধান্ত বা পূর্বানুমান প্রণয়ন, তথ্য সাজানো এবং ভবিষ্যদ্বাণী করেনি। উপরের আলোচনায় স্পষ্ট যে, রাব্বি তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির সবগুলো স্তর নয় বরং কিছু ধাপ অনুসরণ করেছে। সুতরাং তার গবেষণা কার্যক্রমকে বৈজ্ঞানিক পদ্ধতির সাথে আংশিক সংগতিপূর্ণ বলা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তোমার কি মনে হয়, রাব্বির গবেষণা কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর