শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মামুন তার গবেষণায় প্রথম ও প্রধান যে পদ্ধতিটি ব্যবহার করে তার ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে মামুন তার গবেষণায় প্রথম ও প্রধান যে পদ্ধতিটি ব্যবহার করে তা হলো ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি হলো অতীতকালের সামাজিক ঘটনাবলির ব্যাখ্যা- বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার পন্থা । এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন ধরনের সামাজিক ঘটনা, সামাজিক প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্লেষণ করা হয়। অতীত বিশ্লেষণের মাধ্যমে কোনো নির্দিষ্ট সমাজের সমকালীন সামাজিক জীবনের গতি-প্রকৃতি, উৎপত্তি, বৈশিষ্ট পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। এ পদ্ধতিতে তথ্যের মূল উৎস হলো— লিখিত ইতিহাস, দলিল-দস্তাবেজ, জীবনী, আত্মজীবনী, ব্যক্তিগত রোজনামচা, চিঠিপত্র ইত্যাদি। উদ্দীপকে মামুন তার গবেষণার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকা নির্বাচন করে বিগত একশত বছরের পত্র-পত্রিকা ও দলিল দস্তাবেজ থেকে তথ্য সংগ্রহ করে। এর মাধ্যমে সে ওই এলাকার মানুষের অতীত ও বর্তমান সম্পর্কে ধারণা লাভ করে। অতএব তার গবেষণায় ব্যবহৃত পদ্ধতিটি নিঃসন্দেহে ঐতিহাসিক পদ্ধতি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মামুন তার গবেষণায় প্রথম ও প্রধান যে পদ্ধতিটি ব্যবহার করে …

উদ্দীপক

মামুনের গবেষণার বিষয় ছিল হোগলা বন্দরের মানুষের বর্তমান পেশা ও আয় এবং একশত বছর পূর্বের ওই এলাকার মানুষের পেশা ও আয়ের মধ্যকার তুলনা করা। এ গবেষণার জন্য সে প্রথমে ওই এলাকার সমাজকাঠামো সংক্রান্ত গ্রন্থ, পত্র-পত্রিকা, সরকারি দলিল-দস্তাবেজ ইত্যাদি প্রদত্ত তথ্য থেকে গত একশত বছর পূর্বের ওই এলাকার মানুষের পেশার ধরন ও আয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে বর্তমান ও অতীত অবস্থার তুলনা করার মধ্য দিয়ে তার গবেষণা কাজটি সম্পন্ন করে।

Comilla · 2019

উত্তর

বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর হলো, সমস্যা নির্বাচন।

উত্তর

পদ্ধতি হলো কোনো কাজ কীভাবে করতে হবে তার পন্থা আর কৌশল হলো ঐ পদ্ধতি অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হবে সেটা। কোনো কাজ সূচারুভাবে সম্পন্ন করতে হলে যে পথ অবলম্বন করতে হয় তাই হলো পদ্ধতি। পদ্ধতি বলে দেয় কাজটি কীভাবে করতে হবে। অন্যদিকে পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন উপায় হলো কৌশল। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি পাশের গ্রামে যেতে গ্রামের ভিতরের রাস্তাও ব্যবহার করতে পারেন, অথবা বড় রাস্তার উপর দিয়েও যেতে পারেন। এ ক্ষেত্রে তিনি সাইকেল ব্যবহার করতে পারেন, অথবা পায়ে হেঁটে যেতে পারেন। এখানে রাস্তা ব্যবহার হচ্ছে পদ্ধতি আর সাইকেল কিংবা পায়ে হাঁটা হচ্ছে কৌশল।

উত্তর

উদ্দীপকে মামুন তার গবেষণায় প্রথম ও প্রধান যে পদ্ধতিটি ব্যবহার করে তা হলো ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি হলো অতীতকালের সামাজিক ঘটনাবলির ব্যাখ্যা- বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার পন্থা । এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন ধরনের সামাজিক ঘটনা, সামাজিক প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্লেষণ করা হয়। অতীত বিশ্লেষণের মাধ্যমে কোনো নির্দিষ্ট সমাজের সমকালীন সামাজিক জীবনের গতি-প্রকৃতি, উৎপত্তি, বৈশিষ্ট পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। এ পদ্ধতিতে তথ্যের মূল উৎস হলো— লিখিত ইতিহাস, দলিল-দস্তাবেজ, জীবনী, আত্মজীবনী, ব্যক্তিগত রোজনামচা, চিঠিপত্র ইত্যাদি। উদ্দীপকে মামুন তার গবেষণার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকা নির্বাচন করে বিগত একশত বছরের পত্র-পত্রিকা ও দলিল দস্তাবেজ থেকে তথ্য সংগ্রহ করে। এর মাধ্যমে সে ওই এলাকার মানুষের অতীত ও বর্তমান সম্পর্কে ধারণা লাভ করে। অতএব তার গবেষণায় ব্যবহৃত পদ্ধতিটি নিঃসন্দেহে ঐতিহাসিক পদ্ধতি।

উত্তর

সমাজবিজ্ঞান গবেষণায় ফলাফল নির্ভুল হয় এবং সঠিক সিদ্ধান্তে পৌছাতে হলে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত। সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। যেহেতু সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি দিক বিদ্যমান সেহেতু কোনো একটি নির্দিষ্ট পদ্ধতির ব্যবহারে সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা করা প্রায় অসম্ভব। এ কারনেই সমাজতাত্ত্বিক বিশ্লেষণে ভিন্ন ভিন্ন পদ্ধতির ব্যবহার লক্ষ করা যায়। সমাজ ও সামাজিক উপাদানসমূহ বিশেষভাবে জটিল প্রকৃতির। এসব সামাজিক বিষয় সম্পর্কে অনুসন্ধানের ক্ষেত্রে এককভাবে কোনো পদ্ধতিই যথেষ্ঠ প্রতিপন্ন হয় না। এ কারণে সমাজবিজ্ঞানীরা সামাজিক বিষয়াদি অনুসন্ধানের ক্ষেত্রে অধিকাংশ সময় একাধিক পদ্ধতি অনুসরণ করেন। কারণ একাধিক পদ্ধতি অবলম্বন করে গবেষণা পরিচালনা করলে উক্ত গবেষণার মান বৃদ্ধি পায় এবং অধিক গ্রহণযোগ্য হয়। উদ্দীপকের মামুনও তার গবেষণায় একাধিক পদ্ধতির ব্যবহার করে। প্রথমে সে ঐতিহাসিক পদ্ধতিতে নির্ধারিত এলাকার মানুষের পেশা ও আয় সম্পর্কে গবেষণা করে তথ্য সংগ্রহ করে। এ পর্যায়ে তার গবেষণার ফলাফল গ্রহণযোগ্য ঠিকই কিন্তু যখন সে এর সাথে তুলনামূলক পদ্ধতি যুক্ত করে গবেষণা সম্পন্ন করে তখন তার গবেষণার সিদ্ধান্ত নির্ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সাধারণত দুটি ভিন্ন পদ্ধতিতে আলাদাভাবে একই বিষয়ে গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল অভিন্ন হলে সে সিদ্ধান্ত সমাজবিজ্ঞানে অধিকতর গ্রহণযোগ্যতা লাভ করে। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, সমাজবিজ্ঞানের গবেষণায় একাধিক পদ্ধতির অবলম্বন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তিযুক্ত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।