শেয়ারFacebookWhatsApp

উক্ত বিষয়টির প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে— বিশ্লেষণ করো ।

উত্তর: উক্ত বিষয়টি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ সমাজবিজ্ঞানকে যথার্থই বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে। সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া হলো বিষয়টিকে বিজ্ঞান হিসেবে সাব্যস্ত করা। কিন্তু কোনো বিষয়কে বিজ্ঞান হতে হলে তাকে অবশ্যই কতগুলো স্তর অতিক্রম করতে হয়। এদিক থেকে বিচার করলে দেখা যায়, সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। সমাজবিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে গিয়ে প্রথমে গবেষণার বিষয় নির্ধারণ করা হয়। তারপর নির্ধারিত বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের শ্রেণিবিন্যাস, অনুসিদ্ধান্ত প্রণয়ন এবং যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে একটি সাধারণ সূত্রে পৌছানোর চেষ্টা করা হয়। এক্ষেত্রে সমাজবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিচার-বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়। এ অর্থে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানরূপে অভিহিত করাই যুক্তিসংগত। উপরের আলোচনা শেষে বলা যায়, অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলোর কার্যকর প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উক্ত বিষয়টির প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয…

Dinajpur · 2018

উত্তর

পদ্ধতি হচ্ছে কোনো কিছু সম্পর্কে সম্যক জ্ঞান লাভ ও অনুসন্ধানের এমন একটি উপায়, যার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সুনিশ্চিত ফলাফল লাভ সম্ভব।

উত্তর

বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনা সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। আমেরিকান সমাজবিজ্ঞানী পি. ভি. ইয়ং পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞায় বলেন, “দৃশ্যমান ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হলো পর্যবেক্ষণ।" পর্যবেক্ষণ পদ্ধতির উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে- ক. কোনো গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়, খ. সৃশৃঙ্খলভাবে পরিকল্পিত থাকে, গ. সুসংঘবদ্ধভাবে ধারণ করা হয়, ঘ. তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ করা হয় ইত্যাদি। এ পদ্ধতি প্রধানত দুই প্রকার। যথা- সরাসরি অংশগ্রহণমূলক এবং অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। সাধারণত নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কে গবেষণা করার জন্য পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়।

উত্তর

প্রদত্ত ছকে'?' চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু স্তর প্রতিফলিত হয়েছে। বিষয়বস্তুর বিচার-বিশ্লেষণ ও অনুধাবনের উদ্দেশ্যে সব ধরনের বিজ্ঞানই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে। আর এ পদ্ধতি অবলম্বন করতে গিয়ে গবেষককে কতগুলো স্তর অতিক্রম করতে হয়। অর্থাৎ বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হতে হলে কতগুলো পর্যায় পার হতে হয়। এ স্তরগুলোই বৈজ্ঞানিক পদ্ধতির পরিচায়ক। বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো হলো- সমস্যা নির্বাচন, সমস্যার সংজ্ঞা নির্ধারণ, অনুসিদ্ধান্ত প্রণয়ন, অনুসিদ্ধান্ত যাচাই এবং ভবিষ্যদ্বাণী করা। উদ্দীপকে উল্লেখিত ছকে উপাত্তের শ্রেণিবিন্যাস, সত্যতা যাচাই, সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ, পূর্বানুমান প্রণয়ন ও ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে। উপরের আলোচনার সাথে ছকের এই বিষয়গুলোর তুলনামূলক আলোচনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, আলোচ্য ছকে বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তর প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রদত্ত ছকে বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তর প্রতিফলিত হয়েছে।

উত্তর

উক্ত বিষয়টি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ সমাজবিজ্ঞানকে যথার্থই বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে। সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া হলো বিষয়টিকে বিজ্ঞান হিসেবে সাব্যস্ত করা। কিন্তু কোনো বিষয়কে বিজ্ঞান হতে হলে তাকে অবশ্যই কতগুলো স্তর অতিক্রম করতে হয়। এদিক থেকে বিচার করলে দেখা যায়, সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। সমাজবিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে গিয়ে প্রথমে গবেষণার বিষয় নির্ধারণ করা হয়। তারপর নির্ধারিত বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের শ্রেণিবিন্যাস, অনুসিদ্ধান্ত প্রণয়ন এবং যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে একটি সাধারণ সূত্রে পৌছানোর চেষ্টা করা হয়। এক্ষেত্রে সমাজবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিচার-বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়। এ অর্থে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানরূপে অভিহিত করাই যুক্তিসংগত। উপরের আলোচনা শেষে বলা যায়, অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলোর কার্যকর প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।