“সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত।”— বিশ্লেষণ করো।
উত্তর: সমাজবিজ্ঞান গবেষণায় ফলাফল নির্ভুল হয় এবং সঠিক সিদ্ধান্তে পৌছাতে হলে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত। সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। যেহেতু সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি দিক বিদ্যমান সেহেতু কোনো একটি নির্দিষ্ট পদ্ধতির ব্যবহারে সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা করা প্রায় অসম্ভব। এ কারনেই সমাজতাত্ত্বিক বিশ্লেষণে ভিন্ন ভিন্ন পদ্ধতির ব্যবহার লক্ষ করা যায়। সমাজ ও সামাজিক উপাদানসমূহ বিশেষভাবে জটিল প্রকৃতির। এসব সামাজিক বিষয় সম্পর্কে অনুসন্ধানের ক্ষেত্রে এককভাবে কোনো পদ্ধতিই যথেষ্ঠ প্রতিপন্ন হয় না। এ কারণে সমাজবিজ্ঞানীরা সামাজিক বিষয়াদি অনুসন্ধানের ক্ষেত্রে অধিকাংশ সময় একাধিক পদ্ধতি অনুসরণ করেন। কারণ একাধিক পদ্ধতি অবলম্বন করে গবেষণা পরিচালনা করলে উক্ত গবেষণার মান বৃদ্ধি পায় এবং অধিক গ্রহণযোগ্য হয়। উদ্দীপকের মামুনও তার গবেষণায় একাধিক পদ্ধতির ব্যবহার করে। প্রথমে সে ঐতিহাসিক পদ্ধতিতে নির্ধারিত এলাকার মানুষের পেশা ও আয় সম্পর্কে গবেষণা করে তথ্য সংগ্রহ করে। এ পর্যায়ে তার গবেষণার ফলাফল গ্রহণযোগ্য ঠিকই কিন্তু যখন সে এর সাথে তুলনামূলক পদ্ধতি যুক্ত করে গবেষণা সম্পন্ন করে তখন তার গবেষণার সিদ্ধান্ত নির্ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সাধারণত দুটি ভিন্ন পদ্ধতিতে আলাদাভাবে একই বিষয়ে গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল অভিন্ন হলে সে সিদ্ধান্ত সমাজবিজ্ঞানে অধিকতর গ্রহণযোগ্যতা লাভ করে। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, সমাজবিজ্ঞানের গবেষণায় একাধিক পদ্ধতির অবলম্বন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তিযুক্ত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
“সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক পদ্ধতির ব্যবহা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর