প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
উত্তর: প্রদত্ত ছকে'?' চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু স্তর প্রতিফলিত হয়েছে। বিষয়বস্তুর বিচার-বিশ্লেষণ ও অনুধাবনের উদ্দেশ্যে সব ধরনের বিজ্ঞানই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে। আর এ পদ্ধতি অবলম্বন করতে গিয়ে গবেষককে কতগুলো স্তর অতিক্রম করতে হয়। অর্থাৎ বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হতে হলে কতগুলো পর্যায় পার হতে হয়। এ স্তরগুলোই বৈজ্ঞানিক পদ্ধতির পরিচায়ক। বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো হলো- সমস্যা নির্বাচন, সমস্যার সংজ্ঞা নির্ধারণ, অনুসিদ্ধান্ত প্রণয়ন, অনুসিদ্ধান্ত যাচাই এবং ভবিষ্যদ্বাণী করা। উদ্দীপকে উল্লেখিত ছকে উপাত্তের শ্রেণিবিন্যাস, সত্যতা যাচাই, সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ, পূর্বানুমান প্রণয়ন ও ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে। উপরের আলোচনার সাথে ছকের এই বিষয়গুলোর তুলনামূলক আলোচনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, আলোচ্য ছকে বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তর প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রদত্ত ছকে বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তর প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর