শেয়ারFacebookWhatsApp

বিজ্ঞান কাকে বলে?

উত্তর: পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বিজ্ঞান কাকে বলে?

উদ্দীপক

অর্নবের গবেষণার বিষয় ছিল পটিয়া উপজেলার মানুষের বর্তমান পেশা ও আয় এবং একশ বছর পূর্বের ওই এলাকার মানুষের পেশা ও আয়ের মধ্যকার তুলনা। এ গবেষণার জন্য সে প্রথমত ওই এলাকার সমাজকাঠামো সংক্রান্ত গ্রন্থ, পত্র-পত্রিকা, সরকারি দলিল দস্তাবেজ প্রদত্ত তথ্য থেকে একশ বছর পূর্বের ওই এলাকার মানুষের পেশার ধরন ও আয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তুলনা করার মাধ্যমে তার গবেষণা কাজটি সম্পন্ন করে।

উত্তর

পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে।

উত্তর

পদ্ধতি ও কৌশল দুটি ভিন্ন ভিন্ন প্রত্যয়। পদ্ধতি হলো গোটা কাজটি কীভাবে করতে হবে সেটার পন্থা। আর কৌশল হলো ঐ পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হবে সেটা। কৌশলের তুলনায় পদ্ধতি বেশ ব্যাপক। একই পদ্ধতির একাধিক কৌশল থাকতে পারে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি গ্রামে যাওয়ার জন্য 'HighwayHighway^{\prime}-তে না গিয়ে 'FootpathFootpath^{\prime} বেছে নিল। গ্রামে যাওয়ার জন্য ব্যক্তি পায়ে হেঁটে অথবা সাইকেলে যেতে পারে। এক্ষেত্রে Footpath অনুসরণ করা হচ্ছে পদ্ধতি এবং সাইকেল হচ্ছে কৌশল। পদ্ধতি বলতে সাধারণত সম্পূর্ণ গবেষণা প্রক্রিয়াকে নির্দেশ করা হয়।

উত্তর

অর্নব তার গবেষণার প্রথম পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতির তিনটি স্তর তথা সমস্যা নির্বাচন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ এবং তথ্যের শ্রেণিবিন্যাস পদ্ধতি ব্যবহার করে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর হচ্ছে সমস্যা নির্বাচন। বিজ্ঞানভিত্তিক গবেষণার ক্ষেত্রে 'সমাজবিজ্ঞানী সমাজের আওতাভুক্ত কোনো একটি বিষয়কে নির্বাচন করেন। অতঃপর বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ বা পরীক্ষা- নিরীক্ষা করেন এবং বিষয়ের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। এ পর্যায়ে সমাজবিজ্ঞানী তথ্য সংগ্রহের জন্য একাধিক কৌশল প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে গবেষণার বিষয়ের ওপর নির্ভর করে তথ্য সংগ্রহের জন্য কোন কৌশল প্রয়োগ করা হবে। তথ্য সংগ্রহের পর গবেষণার সুবিধার্থে তথ্যের শ্রেণিবিন্যাস একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা সঠিক তথ্যের ওপর নির্ভর করেই সমাজবিজ্ঞানী সিদ্ধান্তে উপনীত হয়। উদ্দীপকটি পর্যালোচনা করলে দেখা যায়, অর্নব গবেষণার প্রথমে উক্ত পদ্ধতিগুলোই ব্যবহার করেছে।

উত্তর

সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিসংগত"- উক্তিটি বৈজ্ঞানিক পদ্ধতিগতভাবে বাস্তবভিত্তিক। এখানে 'যুক্তিসংগত' প্রত্যয়টির স্থলে 'অপরিহার্য' প্রত্যয়টিও ব্যবহার করা সংগত। গবেষণা করা হয় একটি গ্রহণযোগ্য ফলাফল বের করে আনার জন্য। একটিমাত্র পদ্ধতি ব্যবহার করে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব- এ ব্যাপারে গবেষক নিশ্চিত নন। একক পদ্ধতি অনুসরণ করে গবেষণা চূড়ান্ত পর্যায়ে উপনীত করার পর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে গবেষণায় একাধিক পদ্ধতি অনুসরণ করলে গবেষণার বিষয়টি পরিষ্কার হবে এবং গবেষক সহজেই গবেষণার বিষয়টির ধরুন ও বৈশিষ্ট্য চিহ্নিত করতে সক্ষম হবেন। এমতাবস্থায় গবেষক অত্যন্ত দৃঢ়তার সাথে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। গবেষণা পরিচালিত হয় একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। গবেষণার পূর্বে যেমন সিদ্ধান্ত জানা থাকে না- তেমনি একক পদ্ধতিতেই সিদ্ধান্তে পৌছানো সম্ভব এটিও নিশ্চিত করে বলা যায় না। সুতরাং বাস্তবতার তাগিদেই সমাজবিজ্ঞান গবেষণায় সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক পদ্ধতির ব্যবহার যুক্তিযুক্ত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।