শেয়ারFacebookWhatsApp

সমাজ গবেষণায় উল্লিখিত পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ মূল্যায়ন কর

উত্তর: প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির যেমন নানা সুবিধা রয়েছে তেমনি কতিপয় অসুবিধাও বিদ্যমান। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির একটি বিশেষ সুবিধা হলো এ পদ্ধতিতে পর্যবেক্ষক যথেষ্ট স্বাধীনতা ভোগ করে থাকেন। সামাজিক মানুষের বিভিন্ন তৎপরতা সুগভীর, সুবিস্তৃত ও দীর্ঘকাল ধরে অনুসন্ধান করার বেলায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় যথেষ্ট উপযোগী ও সক্ষম। অপরদিকে এ পদ্ধতির নানা অসুবিধাও বিদ্যমান। প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক মাত্রায় আচরণ ও ঘটনা ধারণ করার প্রয়োজনে পর্যবেক্ষক খুব কম পরিধিতেই তার নিয়ন্ত্রণ ক্ষমতা বজায় রাখতে পারেন। ফলে বিভিন্ন বহিস্থ উপাদানের প্রভাব পর্যবেক্ষক এড়াতে সক্ষম হন না। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি একটি নমনীয় তথ্য সংগ্রহ কৌশল হওয়ায় এতে বহুসংখ্যক তথ্য আহরণ করতে হয়। ফলে তথ্যের সঠিক শ্রেণিকরণ, সাংকেতীকরণ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে পরিমাপ দুঃসাধ্য ব্যাপার হয়ে দেখা দেয়। এ পদ্ধতিতে একজন পর্যবেক্ষকের পক্ষে অধিক সংখ্যক ঘটনা বা আচরণের ওপর একটি নির্দিষ্ট সময়ে কাজ করা কোনোক্রমেই সম্ভব হয়ে ওঠে না। পর্যবেক্ষণের একটি বিশেষ প্রতিবন্ধকতা হলো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সবক্ষেত্রেই পর্যবেক্ষণশীল দলে সহজভাবে প্রবেশ করা কিংবা অংশগ্রহণ করা পর্যবেক্ষকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ঘটনা ও স্থায়িত্বের নির্ভরতা এ পদ্ধতির আরেকটি অসুবিধা। পরিশেষে বলা যায়, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতির-সুবিধা অসুবিধা দুটোই বিদ্যমান।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজ গবেষণায় উল্লিখিত পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ মূল্যায়ন কর

উদ্দীপক

নরসিংদী জেলার রায়পুরা থানার গঙ্গাসাগর গ্রামে সম্প্রতি বিবাহের ক্ষেত্রে যৌতুক প্রথা বেড়ে চলেছে। পরিসংখ্যানে দেখা যায়, এ থানায় বছরে শতকরা ৯৯ জনের বিবাহ যৌতুকের বিনিময়ে সম্পন্ন হয়। সামাজিক এ প্রথার রহস্য উদ্ঘাটনের জন্য 'ক' বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন গবেষক উক্ত থানায় গেলেন এবং একটি পদ্ধতির মাধ্যমে গবেষণা শুরু করলেন।

উত্তর

শ্রেণি বলতে একই আয় এবং একই রকম সুযোগ-সুবিধা ভোগকারী সামাজিক গোষ্ঠীকে বোঝায়।

উত্তর

অগাস্ট কোঁৎ মানবসমাজের ইতিহাসের প্রগতির ধারাকে যে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, তার মধ্যে দৃষ্টবাদী স্তর একটি। কোঁৎ-এর মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় হলো দৃষ্টবাদী স্তর। তার মতে, এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয় এবং বিজ্ঞানের প্রকৃত জয়যাত্রা সূচিত হয়। দৃষ্টবাদের মূল বক্তব্য হলো "ভালোবাসাই নীতি, শৃঙ্খলা ভিত্তি, প্রগতিই উদ্দেশ্য।” নৈতিক দৃষ্টবাদের সারকথা হলো অন্যের জন্য বাঁচা। নৈতিক কোঁৎ বর্ণিত দৃষ্টবাদী স্তরে টেকনোক্র্যাটগণ রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রাধান্য! দেবে পুঁজিপতি ও শিল্পপতিগণ। বস্তুত অগাস্ট কোঁৎ জ্ঞানের বিকাশের একটি ইতিহাস তৈরির প্রচেষ্টায় যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটাই দৃষ্টবাদ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়ে গবেষণার ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক, পর্যবেক্ষণ পদ্ধতিটি মূলত সামাজিক নৃ-বিজ্ঞানীরাই বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করেন। উদ্দীপকে 'ক' বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের গবেষকবৃন্দ রায়পুরা থানায় সশরীরে গিয়ে গবেষণাকার্য শুরু করে। এ পদ্ধতিতে গবেষক কোনো একটি বিশেষ সমাজের সংস্পর্শে আসেন। একজন আবাসিক অতিথি সদস্য হিসেবে দীর্ঘদিন বসবাস করেন এবং ওই সমাজের প্রাত্যহিক জীবনযাত্রায় অংশগ্রহণ করার প্রয়াস পান। উক্ত সমাজের ভাষা আয়ত্ত করে সেখানে থেকে তার গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ করেন। তাদের এ গবেষণা পদ্ধতি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিকেই নির্দেশ করছে। অতএব এ কথা নিশ্চিতভাবে বলা যায়, উদ্দীপকের গবেষকবৃন্দ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটিই অবলম্বন করেছেন।

উত্তর

প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির যেমন নানা সুবিধা রয়েছে তেমনি কতিপয় অসুবিধাও বিদ্যমান। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির একটি বিশেষ সুবিধা হলো এ পদ্ধতিতে পর্যবেক্ষক যথেষ্ট স্বাধীনতা ভোগ করে থাকেন। সামাজিক মানুষের বিভিন্ন তৎপরতা সুগভীর, সুবিস্তৃত ও দীর্ঘকাল ধরে অনুসন্ধান করার বেলায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় যথেষ্ট উপযোগী ও সক্ষম। অপরদিকে এ পদ্ধতির নানা অসুবিধাও বিদ্যমান। প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক মাত্রায় আচরণ ও ঘটনা ধারণ করার প্রয়োজনে পর্যবেক্ষক খুব কম পরিধিতেই তার নিয়ন্ত্রণ ক্ষমতা বজায় রাখতে পারেন। ফলে বিভিন্ন বহিস্থ উপাদানের প্রভাব পর্যবেক্ষক এড়াতে সক্ষম হন না। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি একটি নমনীয় তথ্য সংগ্রহ কৌশল হওয়ায় এতে বহুসংখ্যক তথ্য আহরণ করতে হয়। ফলে তথ্যের সঠিক শ্রেণিকরণ, সাংকেতীকরণ এবং সংখ্যাতাত্ত্বিকভাবে পরিমাপ দুঃসাধ্য ব্যাপার হয়ে দেখা দেয়। এ পদ্ধতিতে একজন পর্যবেক্ষকের পক্ষে অধিক সংখ্যক ঘটনা বা আচরণের ওপর একটি নির্দিষ্ট সময়ে কাজ করা কোনোক্রমেই সম্ভব হয়ে ওঠে না। পর্যবেক্ষণের একটি বিশেষ প্রতিবন্ধকতা হলো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সবক্ষেত্রেই পর্যবেক্ষণশীল দলে সহজভাবে প্রবেশ করা কিংবা অংশগ্রহণ করা পর্যবেক্ষকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ঘটনা ও স্থায়িত্বের নির্ভরতা এ পদ্ধতির আরেকটি অসুবিধা। পরিশেষে বলা যায়, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতির-সুবিধা অসুবিধা দুটোই বিদ্যমান।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।