উদ্দীপকে রাখাইন সম্প্রদায়ের জীবনমান গবেষণায় তুমি কোন পদ্ধতি ব্যবহার করবে ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে রাখাইন সম্প্রদায়ের জীবনমান গবেষণায় আমি নৃতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করব। বিভিন্ন পদ্ধতির মধ্যে সমাজ গবেষণায় নৃতাত্ত্বিক পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এর মাধ্যমে সাধারণত অল্প সময়ে সমাজ বা সামাজিক সমস্যার গভীর সমীক্ষার মনোনিবেশ করা যায়। উদ্দীপকে রাখাইন সম্প্রদায়ের জীবনপ্রণালি তুলে ধরা হয়েছে। তাদের জীবনমান গবেষণার ক্ষেত্রে আমি নৃতাত্ত্বিক পদ্ধতিকেই অধিক উপযুক্ত বলে মনে করি। কেননা এ পদ্ধতির আশ্রয়েই গবেষক দীর্ঘদিন গবেষণাস্থলে অবস্থান করে তথ্য সংগ্রহ করতে পারেন। নৃতাত্ত্বিক পদ্ধতির আওতায় গবেষণাধীন সমাজ বা জনগোষ্ঠীর নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। গবেষক গবেষণাকালীন সংশ্লিষ্ট সমাজ বা এলাকায় দীর্ঘদিন অবস্থান করেন এবং নতুন পরিবেশের নতুন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এতে করে তার গবেষণা সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায়। তাই আমি উদ্দীপকের রাখাইনদের জীবনমান গবেষণায় নৃতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করব।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাখাইন সম্প্রদায়ের জীবনমান গবেষণায় তুমি কোন পদ্ধতি ব্যবহার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর