শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত গবেষণা পদ্ধতিটি একাধিক পদ্ধতি ও কৌশলের সংমিশ্রণ- বক্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে প্রতিফলিত পদ্ধতিটি তথা প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পন্থটি হলো একাধিক পদ্ধতি ও কৌশলের সংমিশ্রণ- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। সাধারণভাবে কোনো সমাজ বা সংস্কৃতির বিভিন্ন রীতিনীতি, আচরণ ও কর্মকান্ডে অংশগ্রহণের ভিত্তিতে ঐ সমাজ বা সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলই হলো অংশগ্রহণমূলক পদ্ধতি। এ পদ্ধতিটি হলো সরাসরি জনগোষ্ঠীর প্রাত্যহিক আচরণসমূহের স্বাভাবিক ও অকৃত্রিম পাঠ বা বিশ্লেষণ। G. J. Mccale এবং J. L. Simmons (১৯৯০) বলেন, "অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কোনো একক পদ্ধতি নয়; বরং এটি একাধিক পদ্ধতি ও কৌশলের একটি সংমিশ্রণ।" অংশগ্রহণমূলক পদ্ধতিতে গবেষক লক্ষ্য দলের একান্ত সান্নিধ্যে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সিন্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে গবেষক লক্ষ্য দলের অতীত অবস্থার সাথে বর্তমান পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন। যা ঐতিহাসিক পদ্ধতির ধরণকে সম্পৃক্ত করে। আবার, প্রত্যক্ষ অংশগ্রহণের মাঝেও কোনো বিষয়ে গভীর তথ্য লাভের উদ্দেশ্যে উক্ত বিষয়ের সুগভীর পর্যালোচনা প্রয়োজন হতে পারে, যা ঘটনা অনুধ্যান পদ্ধতি বা কেস স্টাডি পদ্ধতির নামান্তর। একইভাবে পর্যবেক্ষণের বিভিন্ন স্তরে প্রাপ্ত তথ্য উপাত্তের তুলনামূলক বিশ্লেষণে তুলনামূলক পদ্ধতিরও প্রয়োজন বা প্রয়োগ হতে পারে। অর্থাৎ, অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি মূলত একটি একক পদ্ধতি হলেও এতে অন্যান্য পদ্ধতি ও কৌশলের প্রয়োজনীয়তা ও উপযোগিতা দেখা দেয়, যা ব্যতীত গবেষণা অপূর্ণ রয়ে যাবে। তাই আলোচ্য গবেষণা পদ্ধতিটিকে একাধিক পদ্ধতি ও কৌশলের সংমিশ্রণ বলা হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উল্লিখিত গবেষণা পদ্ধতিটি একাধিক পদ্ধতি ও কৌশলের সংমিশ্রণ- বক্তব্যটি…

উদ্দীপক

জাহেদ সাহেব উত্তরাঞ্চলের একটি নৃগোষ্ঠীর সাথে প্রায় দুই বছর যাবত বসবাস করে তাঁর গবেষণা কাজ সমাপ্ত করেন। তিনি এই নৃগোষ্ঠীর বিবাহ প্রথা, পরিবার ব্যবস্থা, সম্পত্তির মালিকানা ইত্যাদি বিষয়ে খুব কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এছাড়া গবেষণার কাজ শুরুর আগে তিনি বিভিন্ন বই-পুস্তক ও ওয়েবসাইট থেকে এ নৃগোষ্ঠীর তথ্য দেন। ঢাকা কলেজ, ঢাকা

উত্তর

শুমারি জরিপ হচ্ছে নির্দিষ্ট কোনো এলাকার সকল ব্যক্তির বৈশিষ্ট্য, আর্থসামাজিক, রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থাসহ যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া বা কৌশল।

উত্তর

সামাজিক গবেষণা পদ্ধতির সুনির্দিষ্ট প্রয়োগক্ষেত্র রয়েছে এবং এটি গবেষণার সব পদ্ধতির জন্য উপযোগী নয়। তেমনিভাবে স্থান, সময়, পরিস্থিতি প্রভৃতি ভেদে নির্ধারিত বা প্রযোজ্য পদ্ধতির একই ধরনের কৌশলও কার্যকর হয় না। যেমন- সমাজের ঘটনাবলি অনুসন্ধানের ক্ষেত্রে জরিপ একটি মৌলিক পদ্ধতি। এটি পূর্ব নির্ধারিত। কিন্তু শহুরে সমাজ, গ্রাম সমাজ, পাহাড়ি এলাকা ও উপকূলীয় এলাকায় কিংবা সাধারণ সময় ও দুর্ভিক্ষের সময় একই কৌশলে জরিপ কার্যকর হবে না। আর তাই বলা হয় যে, সামাজিক গবেষণার পদ্ধতি পূর্ব নির্ধারিত হলেও এর কৌশল নির্ধারিত হয় পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী।

উত্তর

উদ্দীপকে জাহেদ সাহেব তার গবেষণায় প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করেছেন। জাহেদ সাহেব উত্তরাঞ্চলের একটি নৃগোষ্ঠীর সাথে দীর্ঘদিন একত্রে অবস্থান করে তার গবেষণা সম্পাদন করেছেন। তিনি উক্ত নৃগোষ্ঠীর সামাজিক জীবনের বিভিন্ন উপাদান তথা বিবাহ প্রথা, পরিবার ব্যবস্থা, সম্পত্তির মালিকানা ইত্যাদি বিষয়ে খুব কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এরূপ বৈশিষ্ট্যসম্পন্ন সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতিটি প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি নামে পরিচিত। যে গবেষণা পদ্ধতিতে গবেষক গবেষণার লক্ষ্য দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার-আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকেন তাকে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলে। এ পদ্ধতিতে গবেষক ক্ষুদ্র পরিসরে সমাজজীবন সম্পর্কে নিবিড়ভাবে অকৃত্রিম অবস্থার পর্যবেক্ষণ করেন ও তথ্য সংগ্রহ করেন। ঠিক যেমন উদ্দীপকের জাহিদ সাহেব তার কাজ শুরু করার আগে ও পরে যেরূপে তথ্য সংগ্রহ করেছেন। আর তার প্রয়োগকৃত পদ্ধতিটি প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। সুতরাং, তার ব্যবহৃত গবেষণা পদ্ধটি হলো প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত পদ্ধতিটি তথা প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পন্থটি হলো একাধিক পদ্ধতি ও কৌশলের সংমিশ্রণ- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। সাধারণভাবে কোনো সমাজ বা সংস্কৃতির বিভিন্ন রীতিনীতি, আচরণ ও কর্মকান্ডে অংশগ্রহণের ভিত্তিতে ঐ সমাজ বা সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলই হলো অংশগ্রহণমূলক পদ্ধতি। এ পদ্ধতিটি হলো সরাসরি জনগোষ্ঠীর প্রাত্যহিক আচরণসমূহের স্বাভাবিক ও অকৃত্রিম পাঠ বা বিশ্লেষণ। G. J. Mccale এবং J. L. Simmons (১৯৯০) বলেন, "অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কোনো একক পদ্ধতি নয়; বরং এটি একাধিক পদ্ধতি ও কৌশলের একটি সংমিশ্রণ।" অংশগ্রহণমূলক পদ্ধতিতে গবেষক লক্ষ্য দলের একান্ত সান্নিধ্যে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সিন্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে গবেষক লক্ষ্য দলের অতীত অবস্থার সাথে বর্তমান পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন। যা ঐতিহাসিক পদ্ধতির ধরণকে সম্পৃক্ত করে। আবার, প্রত্যক্ষ অংশগ্রহণের মাঝেও কোনো বিষয়ে গভীর তথ্য লাভের উদ্দেশ্যে উক্ত বিষয়ের সুগভীর পর্যালোচনা প্রয়োজন হতে পারে, যা ঘটনা অনুধ্যান পদ্ধতি বা কেস স্টাডি পদ্ধতির নামান্তর। একইভাবে পর্যবেক্ষণের বিভিন্ন স্তরে প্রাপ্ত তথ্য উপাত্তের তুলনামূলক বিশ্লেষণে তুলনামূলক পদ্ধতিরও প্রয়োজন বা প্রয়োগ হতে পারে। অর্থাৎ, অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি মূলত একটি একক পদ্ধতি হলেও এতে অন্যান্য পদ্ধতি ও কৌশলের প্রয়োজনীয়তা ও উপযোগিতা দেখা দেয়, যা ব্যতীত গবেষণা অপূর্ণ রয়ে যাবে। তাই আলোচ্য গবেষণা পদ্ধতিটিকে একাধিক পদ্ধতি ও কৌশলের সংমিশ্রণ বলা হয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।