উদ্দীপকে উল্লিখিত বিষয়ে গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়ে গবেষণার ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক, পর্যবেক্ষণ পদ্ধতিটি মূলত সামাজিক নৃ-বিজ্ঞানীরাই বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করেন। উদ্দীপকে 'ক' বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের গবেষকবৃন্দ রায়পুরা থানায় সশরীরে গিয়ে গবেষণাকার্য শুরু করে। এ পদ্ধতিতে গবেষক কোনো একটি বিশেষ সমাজের সংস্পর্শে আসেন। একজন আবাসিক অতিথি সদস্য হিসেবে দীর্ঘদিন বসবাস করেন এবং ওই সমাজের প্রাত্যহিক জীবনযাত্রায় অংশগ্রহণ করার প্রয়াস পান। উক্ত সমাজের ভাষা আয়ত্ত করে সেখানে থেকে তার গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ করেন। তাদের এ গবেষণা পদ্ধতি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিকেই নির্দেশ করছে। অতএব এ কথা নিশ্চিতভাবে বলা যায়, উদ্দীপকের গবেষকবৃন্দ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটিই অবলম্বন করেছেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়ে গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর