শেয়ারFacebookWhatsApp

কবিরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে আরও অনেক বিষয় মনে রাখা প্রয়োজন- যথাযথ বিশ্লেষণ কর

উত্তর: কবিরের বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে আরও অনেক বিষয় মনে রাখা প্রয়োজন- প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। কেননা কবিরকে তার বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা কাজ পরিচালনার ক্ষেত্রে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের পাশাপাশি সমস্যা নির্বাচন, তথ্যের শ্রেণিবদ্ধকরণ, কল্পনা প্রণয়ন, সত্যতা ও যথার্থতা যাচাই ও বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী বিষয়ে মনে রাখা দরকার। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম এবং মৌলিক স্তর হচ্ছে গবেষণার জন্য সমস্যা বা বিষয় নির্বাচন করা। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত তথ্য যথাযথভাবে শ্রেণিবদ্ধ করা বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম একটি স্তর। এরপর গবেষণা সমস্যার মধ্যকার ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মাধ্যমে গবেষণা সমস্যা সমাধানের একটি আনুমানিক বিবৃতিই হলো কল্পনা। কল্পনা প্রণয়নের কাজটি গবেষণার এ স্তরে এসে করার সুবিধা হলো এ সারণিবদ্ধ তথ্যের আলোকে একটি অধিকতর যুক্তিভিত্তিক ও তথ্যাশ্রয়ী কাজ গবেষণার সমস্যা নির্বাচনের পর এবং পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করার পূর্বেই করা সম্ভব। গবেষণার যেসব তথ্য সংগ্রহ ও শ্রেণিবদ্ধ করা হয়েছে সে তথ্যগুলো বিশ্লেষণ করে প্রকল্পের সত্যতা বা যথার্থতা যাচাই করা হয়। তথ্য দ্বারা যদি প্রকল্পের সত্যতা বা যথার্থতা প্রমাণিত হয় তাহলে তা গ্রহণযোগ্য হয়। আর যদি সত্যতা বা যথার্থতা প্রমাণিত না হয় তবে সে প্রকল্প বর্জন করা হয়। পদ্ধতির সর্বশেষ স্তর হলো ভবিষ্যদ্বাণীকরণ। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির এ পর্যায়ে প্রাপ্ত সকল ফলাফল সংক্ষেপে তুলে ধরা হয়। গবেষক এ ফলাফলের ভিত্তিতে একটি ভবিষ্যদ্বাণী প্রদান করেন। ভবিষ্যদ্বাণী মূলত গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রণীত হয়। সুতরাং বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে উপরিউক্ত বিভিন্ন স্তরগুলো কবিরের মনে রাখা প্রয়োজন।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

কবিরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে আরও অনেক বিষয় মনে রাখা প্রয়োজ…

উদ্দীপক

কবির উপজাতীয় এলাকায় একটি গবেষণা কাজ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাই সে পার্বত্য এলাকায় গিয়ে সেখানকার লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। তাদের ভাষা আয়ত্ত করে, তাদের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

উত্তর

Verstehen-এর অর্থ হলো অন্তর্দৃষ্টি।

উত্তর

সমাজতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক পদ্ধতি বলতে বোঝায়, যে পদ্ধতির সাহায্যে অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করা হয়ে থাকে। এ পদ্ধতির মাধ্যমে মানবসমাজের উৎপত্তি, প্রকৃতি ও কার্যধারা সম্বন্দ্বে জ্ঞানলাভের জন্য অতীত সভ্যতা ও সামাজিক আচার-আচরণ প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়।

উত্তর

কবির বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে গিয়ে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের প্রতি লক্ষ রেখেছে। সাধারণ কথায় 'বৈজ্ঞানিক পদ্ধতি' বলতে যদিও বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বোঝায়। তবে প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পদ্ধতি একটি প্রক্রিয়াকে নির্দেশ করে। আর এ প্রক্রিয়ার একটি স্তর কবিরকে ভালোভাবে লক্ষ করতে দেখা যায়। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে সমস্যা নির্বাচনের পরে সংশ্লিষ্ট সমস্যাকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহের একাধিক পদ্ধতির মধ্যে গবেষণা সমস্যার ধরনের ওপরই নির্ভর করে মূলত কোন পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্যের উৎস চিহ্নিত করা। অর্থাৎ কোথা থেকে তথ্য সংগ্রহ করা হবে তা নির্ণয় করা। উদাহরণস্বরূপ, বাল্যবিবাহ বৃদ্ধির কারণের তথ্য সংগ্রহ করতে চাইলে কোনো এলাকার যেমন- ধনী, গরিব, মধ্যবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত প্রভৃতি স্তরের লোকদের নিকট গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তা না হলে গবেষণা পক্ষপাত দোষে দুষ্ট হয়ে গবেষণার ফলাফল যথাযথ নাও হতে পারে। তাই পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহই বৈজ্ঞানিক পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। উক্ত কারণেই এ স্তরটির প্রতিই কবির বিশেষ দৃষ্টি রেখেছিলেন

উত্তর

কবিরের বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে আরও অনেক বিষয় মনে রাখা প্রয়োজন- প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। কেননা কবিরকে তার বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা কাজ পরিচালনার ক্ষেত্রে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের পাশাপাশি সমস্যা নির্বাচন, তথ্যের শ্রেণিবদ্ধকরণ, কল্পনা প্রণয়ন, সত্যতা ও যথার্থতা যাচাই ও বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী বিষয়ে মনে রাখা দরকার। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম এবং মৌলিক স্তর হচ্ছে গবেষণার জন্য সমস্যা বা বিষয় নির্বাচন করা। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত তথ্য যথাযথভাবে শ্রেণিবদ্ধ করা বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম একটি স্তর। এরপর গবেষণা সমস্যার মধ্যকার ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মাধ্যমে গবেষণা সমস্যা সমাধানের একটি আনুমানিক বিবৃতিই হলো কল্পনা। কল্পনা প্রণয়নের কাজটি গবেষণার এ স্তরে এসে করার সুবিধা হলো এ সারণিবদ্ধ তথ্যের আলোকে একটি অধিকতর যুক্তিভিত্তিক ও তথ্যাশ্রয়ী কাজ গবেষণার সমস্যা নির্বাচনের পর এবং পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করার পূর্বেই করা সম্ভব। গবেষণার যেসব তথ্য সংগ্রহ ও শ্রেণিবদ্ধ করা হয়েছে সে তথ্যগুলো বিশ্লেষণ করে প্রকল্পের সত্যতা বা যথার্থতা যাচাই করা হয়। তথ্য দ্বারা যদি প্রকল্পের সত্যতা বা যথার্থতা প্রমাণিত হয় তাহলে তা গ্রহণযোগ্য হয়। আর যদি সত্যতা বা যথার্থতা প্রমাণিত না হয় তবে সে প্রকল্প বর্জন করা হয়। পদ্ধতির সর্বশেষ স্তর হলো ভবিষ্যদ্বাণীকরণ। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির এ পর্যায়ে প্রাপ্ত সকল ফলাফল সংক্ষেপে তুলে ধরা হয়। গবেষক এ ফলাফলের ভিত্তিতে একটি ভবিষ্যদ্বাণী প্রদান করেন। ভবিষ্যদ্বাণী মূলত গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রণীত হয়। সুতরাং বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে উপরিউক্ত বিভিন্ন স্তরগুলো কবিরের মনে রাখা প্রয়োজন।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।