শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গবেষণা পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের গবেষণা পদ্ধতিটি হলো নৃতাত্ত্বিক পদ্ধতি। সামাজিক গবেষণায় এ পদ্ধতি খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ। পদ্ধতি আছে বলেই বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলো সুসংহত হয়। সামাজিক সমস্যাবলি যথার্থরূপে ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য সামাজিক গবেষণায় অনেকগুলো পদ্ধতি ব্যবহৃত হয়। শুভ ৪ বছর যাবৎ দুর্গম 1 এলাকায় বসবাস করে সেখানকার লোকজনদের জীবিকা সম্পর্কে ধারণা লাভ করল এবং পরবর্তীতে একে গবেষণা পুস্তকে প্রকাশের চিন্তা করল। নৃতাত্ত্বিক পদ্ধতিতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে। সাধারণভাবে বলা যায়, যে পদ্ধতির মাধ্যমে গবেষক দীর্ঘদিন গবেষণাস্থলে অবস্থান করে গবেষণাধীন সমাজ বা জনগোষ্ঠীর সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করেন তাকেই নৃতাত্ত্বিক পদ্ধতি বলে। এ পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য গবেষককে গবেষণাধীন সমাজ বা এলাকায় দীর্ঘদিন অবস্থান করতে হয়, তাদের ভাষা শিখতে হয়, এলাকার মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হয়। গবেষককে গবেষণাধীন এলাকার জনগণের জীবনধারা ও সংস্কৃতির সাথে মিশে গিয়ে গভীর অন্তদন্টির সাথে তথ্য সংগ্রহ করতে হয়। নৃতাত্ত্বিক পদ্ধতিতে গবেষক যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে চান তা পূর্ব থেকেই ঠিক করে নেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ করে নোট বইয়ে তা লিপিবদ্ধ করেন। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে গবেষক প্রশ্নমালা, সাক্ষাৎকার গ্রহণ, ঘটনা জরিপ পদ্ধতি কিংবা পর্যবেক্ষণ প্রভৃতিকে কৌশল হিসেবে ব্যবহার করে থাকেন। এছাড়া ক্যামেরা দিয়ে বিশেষ মুহূর্তের ছবি ধারণ ও রেকর্ড করে থাকেন। এভাবে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রত্যাশিত নানা ধরনের তথ্য সংগ্রহ করে থাকেন। অতএব বলা যায়, উদ্দীপকের শুভ উক্ত গবেষণা পদ্ধতিই অনুসরণ করেছিল।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে গবেষণা পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

শুভ গত ৪ বছর যাবৎ একটি দুর্গম এলাকায় বসবাস করে সেখানকার জনবসতির লোকজনদের জীবন-জীবিকা স্বচক্ষে অবলোকন করে। সে তাদের সাথে মিশে তাদের খাদ্যাভাস, উৎসব ও আচার-আচরণ দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। একসময় সে এলাকাটি ত্যাগ করে চলে আসে। তারপর আরও কয়েক মাস এসব সংগৃহীত তথ্যকে সে যথাযথ নিয়ম অনুসরণ করে লিপিবদ্ধ করে এবং প্রয়োজনীয় বিচার বিশ্লেষণ করে কিছু ফলাফল ও মতামত তৈরি করে। এরই আলোকে সে একটি গবেষণা পুস্তক রচনা করে। প্রকাশের চিন্তা করে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

উত্তর

সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোঁৎ।

উত্তর

জীবদেহের সাথে সমাজের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। জীবদেহের অঙ্গসমূহের প্রত্যেকটি যেমন পৃথক ও স্বতন্ত্র সত্তা হওয়া সত্ত্বেও পুরাপুরি স্বাধীন ও স্বনির্ভর নয়, তেমনি সমাজের মৌলিক প্রতিষ্ঠানসমূহের পৃথক ও স্বতন্ত্র সত্তা থাকলেও তা সার্বিক অর্থে স্বাধীন বা স্বনির্ভর নয়। এক কোষবিশ্লিষ্ট অত্যন্ত সাধারণ এক রকম প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে আজকের জীবজগতের বিকাশ ঘটেছে। তেমনি সমাজ আদিম সরল অবস্থা থেকে বিবর্তিত হয়ে বর্তমান জটিল স্তরে পৌঁছেছে। জীবদেহ এবং সমাজদেহের বিকাশ লাভের সঙ্গে সঙ্গে এদের কাঠামোগত জটিলতা বৃদ্ধি পায় এবং দুয়ের ধ্বংসই অনিবার্য। এসব দিক বিবেচনাতেই জীবদেহের সাথে সমাজের সম্পর্ক সূচিত হয়।

উত্তর

উদ্দীপকের গবেষণা পদ্ধতিটি হলো নৃতাত্ত্বিক পদ্ধতি। সামাজিক গবেষণায় এ পদ্ধতি খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ। পদ্ধতি আছে বলেই বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলো সুসংহত হয়। সামাজিক সমস্যাবলি যথার্থরূপে ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য সামাজিক গবেষণায় অনেকগুলো পদ্ধতি ব্যবহৃত হয়। শুভ ৪ বছর যাবৎ দুর্গম 1 এলাকায় বসবাস করে সেখানকার লোকজনদের জীবিকা সম্পর্কে ধারণা লাভ করল এবং পরবর্তীতে একে গবেষণা পুস্তকে প্রকাশের চিন্তা করল। নৃতাত্ত্বিক পদ্ধতিতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে। সাধারণভাবে বলা যায়, যে পদ্ধতির মাধ্যমে গবেষক দীর্ঘদিন গবেষণাস্থলে অবস্থান করে গবেষণাধীন সমাজ বা জনগোষ্ঠীর সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করেন তাকেই নৃতাত্ত্বিক পদ্ধতি বলে। এ পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য গবেষককে গবেষণাধীন সমাজ বা এলাকায় দীর্ঘদিন অবস্থান করতে হয়, তাদের ভাষা শিখতে হয়, এলাকার মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হয়। গবেষককে গবেষণাধীন এলাকার জনগণের জীবনধারা ও সংস্কৃতির সাথে মিশে গিয়ে গভীর অন্তদন্টির সাথে তথ্য সংগ্রহ করতে হয়। নৃতাত্ত্বিক পদ্ধতিতে গবেষক যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে চান তা পূর্ব থেকেই ঠিক করে নেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ করে নোট বইয়ে তা লিপিবদ্ধ করেন। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে গবেষক প্রশ্নমালা, সাক্ষাৎকার গ্রহণ, ঘটনা জরিপ পদ্ধতি কিংবা পর্যবেক্ষণ প্রভৃতিকে কৌশল হিসেবে ব্যবহার করে থাকেন। এছাড়া ক্যামেরা দিয়ে বিশেষ মুহূর্তের ছবি ধারণ ও রেকর্ড করে থাকেন। এভাবে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রত্যাশিত নানা ধরনের তথ্য সংগ্রহ করে থাকেন। অতএব বলা যায়, উদ্দীপকের শুভ উক্ত গবেষণা পদ্ধতিই অনুসরণ করেছিল।

উত্তর

শুভ'র কার্যপ্রণালি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে পুরাপুরি সংগতিপূর্ণ বলে আমি মনে করি। সমাজবিজ্ঞান, বিজ্ঞানভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সামাজিক গবেষণা পরিচালনা করে থাকে। সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির বেশকিছু স্তর বা পর্যায় অনুসরণ করতে হয়। বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য প্রতিটি বিজ্ঞান এ পদ্ধতির ধাপসমূহ অনুসরণ করে থাকে। উদ্দীপকের শুভও তার গবেষণার জন্য অনুসৃত পদ্ধতিকে সফল করতে এসব ধাপসমূহ অনুসরণ করেছে। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে শুভ'র পর্যায়ক্রমিক ধারাবাহিকতা পুরাপুরি সংগতিপূর্ণ। সমস্যা বা বিষয়বস্তু নির্বাচন, উদ্দেশ্য বা গুরুত্ব বর্ণনা, অনুমান বা প্রকল্প গঠন, চলকসমূহ নির্ধারণ, তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস, তথ্যের প্রক্রিয়াকরণ এবং সবশেষে ফলাফল উপস্থাপন ও প্রতিবেদন প্রকাশ বৈজ্ঞানিক পদ্ধতির পর্যায়সমূহ। এভাবে ধারাবাহিকতা অনুসরণ করা হয়। উদ্দীপকের শুভও তার গবেষণাকে ফলপ্রসূ করতে এ সকল স্তরসমূহ অতিক্রম করেছে এবং সবশেষে ফলাফলে উপনীত হতে পেরেছে। তাই আমি মনে করি, শুভ'র কার্যপ্রণালি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে পুরাপুরি সংগতিপূর্ণ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।