কবির বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে গিয়ে কোন বিষয়ের প্রতি লক্ষ রেখেছে তা দেখাও।
উত্তর: কবির বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে গিয়ে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের প্রতি লক্ষ রেখেছে। সাধারণ কথায় 'বৈজ্ঞানিক পদ্ধতি' বলতে যদিও বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বোঝায়। তবে প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পদ্ধতি একটি প্রক্রিয়াকে নির্দেশ করে। আর এ প্রক্রিয়ার একটি স্তর কবিরকে ভালোভাবে লক্ষ করতে দেখা যায়। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে সমস্যা নির্বাচনের পরে সংশ্লিষ্ট সমস্যাকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহের একাধিক পদ্ধতির মধ্যে গবেষণা সমস্যার ধরনের ওপরই নির্ভর করে মূলত কোন পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্যের উৎস চিহ্নিত করা। অর্থাৎ কোথা থেকে তথ্য সংগ্রহ করা হবে তা নির্ণয় করা। উদাহরণস্বরূপ, বাল্যবিবাহ বৃদ্ধির কারণের তথ্য সংগ্রহ করতে চাইলে কোনো এলাকার যেমন- ধনী, গরিব, মধ্যবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত প্রভৃতি স্তরের লোকদের নিকট গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তা না হলে গবেষণা পক্ষপাত দোষে দুষ্ট হয়ে গবেষণার ফলাফল যথাযথ নাও হতে পারে। তাই পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহই বৈজ্ঞানিক পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। উক্ত কারণেই এ স্তরটির প্রতিই কবির বিশেষ দৃষ্টি রেখেছিলেন
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
কবির বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে গিয়ে কোন বিষয়ের প্রতি লক্ষ রেখেছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর