শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত গবেষণার পদ্ধতিগুলোর গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত গবেষণা পদ্ধতিদ্বয় অর্থাৎ ঐতিহাসিক পদ্ধতি এবং সামাজিক জরিপ পদ্ধতির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। সমাজবিজ্ঞানের গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব অনেক ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যায় যে, আধুনিক বাংলাদেশের সমাজকাঠামো বিশ্লেষণে অন্যান্য পদ্ধতির পাশাপাশি ঐতিহাসিক পদ্ধতিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ বর্তমান বাংলাদেশের সমাজকাঠামো বিগত সমাজের গর্ভেই অঙ্কুরিত হয়েছিল। তাই বাংলাদেশের সমাজ সম্পর্কে জ্ঞান লাভের ক্ষেত্রে ঐতিহাসিক রচনাবলি এবং অন্যান্য সমাজতাত্ত্বিক গ্রন্থ ও পত্র-পত্রিকার সাহায্য একান্তভাবে প্রয়োজন। তাছাড়া, সমাজ পরিবর্তন সম্পর্কিত পাঠ ও গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি বেশ সহায়ক। সমাজ গবেষণায় জরিপ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সমাজের বিভিন্ন বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই বাছাই ইত্যাদি ক্ষেত্রে জরিপ একটি কার্যকরী প্রক্রিয়া। বস্তুত জরিপের সাহায্যে কোনো একটি বিষয়ের সামগ্রিক চিত্র লাভ করা সম্ভব। সামাজিক জরিপ পদ্ধতি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবেও কাজ করে। তাছাড়া সামাজিক জরিপ প্রকল্প প্রণয়ন ও তত্ত্ব উন্নয়নকল্পে ব্যবহৃত পরীক্ষামূলক নকশার ক্ষেত্র প্রস্তুত করে। পরিশেষে বলা যায়, সামাজিক গবেষণায় উপর্যুক্ত পদ্ধতি দুটি ব্যাপক গুরুত্বের দাবিদার। এ সম্পর্কে সম্যক ধারণা রাখা আবশ্যক।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত গবেষণার পদ্ধতিগুলোর গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আ…

উদ্দীপক

জনাব আলমগীর হোসেন 'DURCDURC^{\prime} নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি সমাজের অতীত ঘটনাবলি সম্পর্কে ধারাবাহিক গবেষণা করেন। এ ধরনের গবেষণা কাজের জন্য তিনি বিভিন্ন গ্রন্থ, সাময়িকী, পত্র-পত্রিকা, গবেষণা রিপোর্ট, দলিল দস্তাবেজ ইত্যাদির সাহায্য নিয়ে থাকেন। অন্যদিকে তার বন্ধু সোহেল খান 'আগামীর স্বপ্ন' নামক একটি প্রতিষ্ঠানের সমাজ গবেষণায় ভিন্ন ধরনের পদ্ধতির আশ্রয় নিয়ে থাকেন। তার পদ্ধতির ধরন হলো মাঠ পর্যায়ে প্রশ্নমালা, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে উপাত্ত (Data) সংগ্রহ।

Dhaka · 2017

উত্তর

পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ Method।

উত্তর

জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি (Theory of Organic Analogy) বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা ও বিশিষ্ট ব্রিটিশ দার্শনিক হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)-এর। জৈবিক সাদৃশ্য তত্ত্বের মূলকথা হলো সমাজের বিবর্তন হয় জীব জগতের বিবর্তনের মতোই। হার্বার্ট স্পেন্সার জীবদেহের সাথে সমাজসত্ত্বার অনেক সাদৃশ্য খুঁজে পান এবং তিনি মনে করেন প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো। স্পেন্সারের মতে, এক কোষবিশিষ্ট অত্যন্ত সাধারণ একরকম প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে আজকের জীবজগতের বিকাশ ঘটেছে, তেমনি মানবসমাজেও বিবর্তন ঘটছে। সমাজ আদিম অবস্থা থেকে বিবর্তিত হয়ে বর্তমান স্তরে পৌঁছেছে। আর এটিই হলো স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্ব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব আলমগীর হোসেন তার গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি (Historical Method) এবং তাঁর বন্ধু সোহেল খান সামাজিক জরিপ পদ্ধতি (Social Survey Method) অনুসরণ করেছেন। সাধারণত ইতিহাস বা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সমাজ গবেষণার বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। অতীতকালের সামাজিক ঘটনাবলির ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞানলাভ করার পন্থাই ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থ, বার্ষিকী, জীবনী গ্রন্থ, স্মৃতিকথা, দিনলিপি, বংশ তালিকা ইত্যাদি উৎস হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত জরিপ বলতে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করাকে বোঝায়। জরিপ পদ্ধতি হলো বিভিন্ন কৌশলে তথ্য অনুসন্ধান, তথ্যাবলি সংগ্রহ, পরিমাপ ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার একটি প্রক্রিয়া। কোনো জনবসতির ধ্যানধারণা, মনোভাব, আর্থ-সামাজিক অবস্থা, আয়, জীবনযাত্রার মান, সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, অপরাধ প্রবণতা ইত্যাদি বিষয়ে গবেষণা করতে হলে জরিপ পদ্ধতি সর্বোত্তম বলে বিবেচিত। জরিপের ক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রশ্নমান প্রণয়নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব আলমগীর হোসেন তার গবেষণায় বিভিন্ন গ্রন্থ, সাময়িকী, পত্র-পত্রিকা, গবেষণা রিপোর্ট, দলিল দস্তাবেজ ইত্যাদি ব্যবহার করেন যা তার গবেষণায় ব্যবহৃত ঐতিহাসিক পদ্ধতিকেই নির্দেশ করে। অন্যদিকে, তাঁর বন্ধু সোহেল খানের গবেষণার ধরন হলো মাঠ পর্যায়ে প্রশ্নমালা, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা যা সামাজিক গবেষণার জরিপ পদ্ধতিকেই নির্দেশ করে। উপর্যুক্ত আলোচনা শেষে প্রতীয়মান হয় যে, জনাব আলমগীর হোসেন তার গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি এবং তার বন্ধু সোহেল খান সামাজিক জরিপ পদ্ধতি ব্যবহার করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গবেষণা পদ্ধতিদ্বয় অর্থাৎ ঐতিহাসিক পদ্ধতি এবং সামাজিক জরিপ পদ্ধতির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। সমাজবিজ্ঞানের গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব অনেক ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যায় যে, আধুনিক বাংলাদেশের সমাজকাঠামো বিশ্লেষণে অন্যান্য পদ্ধতির পাশাপাশি ঐতিহাসিক পদ্ধতিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ বর্তমান বাংলাদেশের সমাজকাঠামো বিগত সমাজের গর্ভেই অঙ্কুরিত হয়েছিল। তাই বাংলাদেশের সমাজ সম্পর্কে জ্ঞান লাভের ক্ষেত্রে ঐতিহাসিক রচনাবলি এবং অন্যান্য সমাজতাত্ত্বিক গ্রন্থ ও পত্র-পত্রিকার সাহায্য একান্তভাবে প্রয়োজন। তাছাড়া, সমাজ পরিবর্তন সম্পর্কিত পাঠ ও গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি বেশ সহায়ক। সমাজ গবেষণায় জরিপ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সমাজের বিভিন্ন বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই বাছাই ইত্যাদি ক্ষেত্রে জরিপ একটি কার্যকরী প্রক্রিয়া। বস্তুত জরিপের সাহায্যে কোনো একটি বিষয়ের সামগ্রিক চিত্র লাভ করা সম্ভব। সামাজিক জরিপ পদ্ধতি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবেও কাজ করে। তাছাড়া সামাজিক জরিপ প্রকল্প প্রণয়ন ও তত্ত্ব উন্নয়নকল্পে ব্যবহৃত পরীক্ষামূলক নকশার ক্ষেত্র প্রস্তুত করে। পরিশেষে বলা যায়, সামাজিক গবেষণায় উপর্যুক্ত পদ্ধতি দুটি ব্যাপক গুরুত্বের দাবিদার। এ সম্পর্কে সম্যক ধারণা রাখা আবশ্যক।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।