শেয়ারFacebookWhatsApp

সমাজ গবেষণায় উক্ত পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ মূল্যায়ন কর।

উত্তর: সমাজ গবেণায় উক্ত পদ্ধতি বা প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধার পাশাপাশি কতকগুলো অসুবিধাও রয়েছে। সুবিধা: প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত নিখুঁত ও অবিকল থাকে। যা জানা দরকার তা বিশুদ্ধভাবে জানা যায়। নির্ধারিত বিষয়ের অনেক গভীরে প্রবেশ করা যায় বলে অধিকাংশ ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক জানা সম্ভবপর হয়। সক্রিয় অংশগ্রহণের কারণে পর্যবেক্ষক সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পারেন। যেমন- দুর্নীতিবিষয়ক তথ্য বা কোনো বিশেষ গোষ্ঠীর তৎপরতা জানার জন্য এটি অপরিহার্য পদ্ধতি। গবেষক নিজে এ পদ্ধতিতে অংশগ্রহণ করে থাকেন বলে কোনো উপাত্তের জন্য কারও মুখাপেক্ষী হতে হয় না। এমনকি তথ্য সংগ্রাহকেরও প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত অনেকাংশেই নির্ভরযোগ্য। অসুবিধা: প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক বা পর্যবেক্ষককে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। কষ্ট করতে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে প্রাণের ওপরও হুমকি হয়ে দেখা দিতে পারে। যেমন- দুর্নীতিবিষয়ক উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতিপরায়ণতা টের পেলে গবেষকের প্রাণনাশ করতে পারে। এ পদ্ধতিতে সংগৃহীত তথ্যের পুনরাবৃত্তি করা সম্ভবপর হয় না। এ পদ্ধতিতে কেবল একটি ক্ষুদ্রদল, গোষ্ঠী বা সংস্থা ব্যবহৃত হয়। তাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাধারণীকরণ (Generalization) করা সম্ভবপর হয় না।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজ গবেষণায় উক্ত পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ মূল্যায়ন কর।

উদ্দীপক

নিপা সপ্তম শ্রেণির ছাত্রী। বিভিন্ন কারণে প্রায়ই সে বিষণ্ণ থাকে। স্কুলে যেতে তার ভালো লাগে না। পড়াশুনায় মন বসাতে পারে না। জীবনের প্রতি সৃষ্টি হয়েছে তার বিতৃষ্ণা। সকল বোর্ড ২০১৫

উত্তর

বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সূত্র আবিষ্কার করেন, তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।

উত্তর

সমাজকাঠামো হচ্ছে সমাজের অভ্যন্তরস্থ মুখ্যগোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের যৌগ। এটি সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। যে ব্যবস্থার ওপর ভিত্তি করে সমাজকাঠামো গড়ে ওঠে। অনেকে সমাজের কাঠামোগত রূপকে সমাজকাঠামো হিসেবে আখ্যায়িত করেন। সমাজকাঠামোর মূল উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট সময়ে কিছুসংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সূত্র হিসেবে বিদ্যমান থেকে প্রকৃত সম্পর্কের বাস্তব অবস্থাটি অনুধাবন করা। আর এগুলোর পারস্পরিক সমন্বিত ভূমিকার যৌগিক রূপ হচ্ছে সমাজকাঠামো।

উত্তর

উদ্দীপকের নিপার সমস্যাটির কারণ উদ্ঘাটনের জন্য সমাজবিজ্ঞানের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি উপযুক্ত। সাধারণভাবে কোনো সমাজ বা সংস্কৃতির নানা আচরণ, রীতিনীতি ও কর্মকান্ডে অংশগ্রহণের ভিত্তিতে ঐ সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলকেই বলা হয় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। বিস্তারিতভাবে বলা যায় প্রতিদিনকার স্বাভাবিক জীবনপ্রণালির সাথে প্রত্যক্ষ যোগাযোগ প্রতিষ্ঠার নিমিত্তে কোনো গবেষক যখন কোনো জনগোষ্ঠীর মাঝে অবস্থান নিয়ে নানা কার্যক্রমে অংশগ্রহণের ভিত্তিতে তার গবেষণা কার্যক্রম পরিচালনা করেন তখন একে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। নৃবিজ্ঞানী ই. বি. টেইলর (Tylor) বলেন যে, পর্যবেক্ষণ ও অংশগ্রহণের ফলে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপিত হয় বলে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়। মানবসংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং এর অন্তর্নিহিত নানা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে এ ধরনের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ খুবই ফলপ্রসূ। আর উদ্দীপকের নিপার বিষণ্ণতার কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে এ পদ্ধতি ফলপ্রসূ হবে।

উত্তর

সমাজ গবেণায় উক্ত পদ্ধতি বা প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধার পাশাপাশি কতকগুলো অসুবিধাও রয়েছে। সুবিধা: প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত নিখুঁত ও অবিকল থাকে। যা জানা দরকার তা বিশুদ্ধভাবে জানা যায়। নির্ধারিত বিষয়ের অনেক গভীরে প্রবেশ করা যায় বলে অধিকাংশ ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক জানা সম্ভবপর হয়। সক্রিয় অংশগ্রহণের কারণে পর্যবেক্ষক সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পারেন। যেমন- দুর্নীতিবিষয়ক তথ্য বা কোনো বিশেষ গোষ্ঠীর তৎপরতা জানার জন্য এটি অপরিহার্য পদ্ধতি। গবেষক নিজে এ পদ্ধতিতে অংশগ্রহণ করে থাকেন বলে কোনো উপাত্তের জন্য কারও মুখাপেক্ষী হতে হয় না। এমনকি তথ্য সংগ্রাহকেরও প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত অনেকাংশেই নির্ভরযোগ্য। অসুবিধা: প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক বা পর্যবেক্ষককে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। কষ্ট করতে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে প্রাণের ওপরও হুমকি হয়ে দেখা দিতে পারে। যেমন- দুর্নীতিবিষয়ক উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতিপরায়ণতা টের পেলে গবেষকের প্রাণনাশ করতে পারে। এ পদ্ধতিতে সংগৃহীত তথ্যের পুনরাবৃত্তি করা সম্ভবপর হয় না। এ পদ্ধতিতে কেবল একটি ক্ষুদ্রদল, গোষ্ঠী বা সংস্থা ব্যবহৃত হয়। তাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাধারণীকরণ (Generalization) করা সম্ভবপর হয় না।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।