জাহেদ সাহেব তার গবেষণায় কোন পদ্ধতি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাহেদ সাহেব তার গবেষণায় প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করেছেন। জাহেদ সাহেব উত্তরাঞ্চলের একটি নৃগোষ্ঠীর সাথে দীর্ঘদিন একত্রে অবস্থান করে তার গবেষণা সম্পাদন করেছেন। তিনি উক্ত নৃগোষ্ঠীর সামাজিক জীবনের বিভিন্ন উপাদান তথা বিবাহ প্রথা, পরিবার ব্যবস্থা, সম্পত্তির মালিকানা ইত্যাদি বিষয়ে খুব কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এরূপ বৈশিষ্ট্যসম্পন্ন সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতিটি প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি নামে পরিচিত। যে গবেষণা পদ্ধতিতে গবেষক গবেষণার লক্ষ্য দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার-আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকেন তাকে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলে। এ পদ্ধতিতে গবেষক ক্ষুদ্র পরিসরে সমাজজীবন সম্পর্কে নিবিড়ভাবে অকৃত্রিম অবস্থার পর্যবেক্ষণ করেন ও তথ্য সংগ্রহ করেন। ঠিক যেমন উদ্দীপকের জাহিদ সাহেব তার কাজ শুরু করার আগে ও পরে যেরূপে তথ্য সংগ্রহ করেছেন। আর তার প্রয়োগকৃত পদ্ধতিটি প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। সুতরাং, তার ব্যবহৃত গবেষণা পদ্ধটি হলো প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
জাহেদ সাহেব তার গবেষণায় কোন পদ্ধতি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর