উদ্দীপকে শিক্ষার্থীরা গবেষণাকার্যে যে পর্যায়গুলো প্রয়োগ করেছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শিক্ষার্থীরা তাদের গবেষণা কার্যে যে পর্যায়গুলো প্রয়োগ করেছে তা হলো সমস্যা নির্বাচন, সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাসকরণ এবং সমস্যা সমাধানের জন্য ভবিষ্যদ্বাণী প্রদান যা সমাজ গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহকে নির্দেশ করে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর বা পর্যায় হলো গবেষণার জন্য বিষয় বা সমস্যা নির্বাচন। সমস্যা হলো এমন একটি পরিস্থিতি যা মানবজীবনের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। যেমন- মাদকাসক্তি, যৌতুক প্রভৃতি এক একটি সমস্যা যা গবেষণার বিষয়বস্তু হতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় স্তর বা পর্যায় হলো সমস্যার সংজ্ঞায়ন। অর্থাৎ, নির্বাচিত সমস্যাটিকে গবেষণার উপযোগী সংজ্ঞা প্রদান করা যাতে গবেষণাধীন বিষয় বা সমস্যা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়। বৈজ্ঞানিক পদ্ধতির তৃতীয় স্তর বা পর্যায়ে এসে গবেষক Hypothesis বা অনুমিতসিদ্ধান্তকে (সম্ভাব্য উত্তর অনুমান করা) কেন্দ্র করে গবেষণা কার্য পরিচালনা করে থাকেন। এক্ষেত্রে তিনি প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে তথ্যের শ্রেণিবিন্যাসপূর্বক প্রাপ্ত তথ্যাবলি দ্বারা গৃহীত অনুমিতসিদ্ধান্ত সমর্থিত হচ্ছে কিনা তা যাচাই করেন। বৈজ্ঞানিক পদ্ধতির সর্বশেষ পর্যায়ে এসে গবেষক যে অনুমিতসিদ্ধান্ত গ্রহণ করেছেন তা সমর্থিত হলে সমস্যা সমাধানের লক্ষ্যে ভবিষ্যদ্বাণী প্রদান করেন। মূলত তথ্য বিশ্লেষণ ও অনুমিতসিদ্ধান্ত সমর্থনের মাধ্যমে এ স্তরের পূর্ণতা আসে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বৈজ্ঞানিক গবেষণায় সকল গবেষককে একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করে গবেষণা কার্য সম্পাদন করতে হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষার্থীরা গবেষণাকার্যে যে পর্যায়গুলো প্রয়োগ করেছে তা বি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর