উদ্দীপকের নিপার সমস্যাটির কারণ উদ্ঘাটনের জন্য, সমাজবিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতিটি উপযুক্ত? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের নিপার সমস্যাটির কারণ উদ্ঘাটনের জন্য সমাজবিজ্ঞানের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি উপযুক্ত। সাধারণভাবে কোনো সমাজ বা সংস্কৃতির নানা আচরণ, রীতিনীতি ও কর্মকান্ডে অংশগ্রহণের ভিত্তিতে ঐ সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলকেই বলা হয় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। বিস্তারিতভাবে বলা যায় প্রতিদিনকার স্বাভাবিক জীবনপ্রণালির সাথে প্রত্যক্ষ যোগাযোগ প্রতিষ্ঠার নিমিত্তে কোনো গবেষক যখন কোনো জনগোষ্ঠীর মাঝে অবস্থান নিয়ে নানা কার্যক্রমে অংশগ্রহণের ভিত্তিতে তার গবেষণা কার্যক্রম পরিচালনা করেন তখন একে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। নৃবিজ্ঞানী ই. বি. টেইলর (Tylor) বলেন যে, পর্যবেক্ষণ ও অংশগ্রহণের ফলে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপিত হয় বলে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়। মানবসংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং এর অন্তর্নিহিত নানা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে এ ধরনের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ খুবই ফলপ্রসূ। আর উদ্দীপকের নিপার বিষণ্ণতার কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে এ পদ্ধতি ফলপ্রসূ হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নিপার সমস্যাটির কারণ উদ্ঘাটনের জন্য, সমাজবিজ্ঞানের কোন গব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর