শেয়ারFacebookWhatsApp

বৈজ্ঞানিক পদ্ধতি কী?

উত্তর: সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত বিজ্ঞানসম্মত কিছু সংখ্যক নীতির সমষ্টিই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

বৈজ্ঞানিক পদ্ধতি কী?

উদ্দীপক

রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের একটি গোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন আচার-অনুষ্ঠান দেখে তথ্য সংগ্রহ করে আসছে। রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষ করে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটি গবেষণা পুস্তক রচনা করা।

Dhaka · 2019

উত্তর

সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত বিজ্ঞানসম্মত কিছু সংখ্যক নীতির সমষ্টিই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি।

উত্তর

বিষয়বস্তু বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার দিক থেকে সমাজবিজ্ঞান শাস্ত্রটি 'বিজ্ঞান' হিসেবে বিবেচিত হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফের মতে, বিজ্ঞানের তিনটি সাধারণ উপাদান রয়েছে। যথা- ১. তথ্য ও সূত্রগুলোর নির্ভরযোগ্যতা, ২. জ্ঞানের সংগঠিত রূপ এবং ৩. বিজ্ঞানসম্মত অনুশীলন পদ্ধতি সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানের এ উপাদানগুলোর প্রয়োগ লক্ষ করা যায়। যেমন- সমাজবিজ্ঞান নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে নানা পদ্ধতি ব্যবহার করে। সমাজবিজ্ঞানের আলোচনা সুশৃঙ্খল এবং গবেষণার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের কলাকৌশল প্রয়োগ করে । কার্যত সমাজবিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের অধিকাংশ বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় একে বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কোনো সমাজ বা সংস্কৃতির নানা আচরণ, রীতিনীতি ও কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের ভিত্তিতে ঐ সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশলকে বলা হয় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। এ পদ্ধতিতে সংগৃহীত তথ্য ও উপাত্তসমূহ নিখুঁত এবং অবিকল হয়। এর ফলে নির্ধারিত বিষয়ের অনেক গভীরে প্রবেশ করা যায়। এ পদ্ধতি অবলম্বন করে গবেষক তার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সহজে সংগ্রহ করতে পারে। এ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, গবেষণার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে গবেষণারত এলাকার মানুষের মাঝে দীর্ঘদিন অবস্থান করা। যেমনটি উদ্দীপকের রাব্বির ক্ষেত্রেও দেখা যায়। উদ্দীপকের রাব্বি কয়েক বছর ধরে একটি গোষ্ঠীর সাথে বসবাস করে তাদের থেকে তথ্য সংগ্রহ করে আসছে। বৈশিষ্ট্যের ভিত্তিতে তার ব্যবহৃত গবেষণা পদ্ধতিটি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। যেহেতু সে প্রত্যক্ষভাবে সংগৃহীত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছায় সেহেতু তার অনুসরণকৃত পদ্ধতিটি নিঃসন্দেহে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি।

উত্তর

উদ্দীপকের রাব্বির গবেষণা কার্যক্রমটি বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন ধাপ অনুসরণ করলেও পুরোপুরি সংগতিপূর্ণ নয় বলে আমি মনে করি । বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো নির্ধারিত বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধাপ অনুসরণ করা হয়। এ পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন করা। সমস্যা নির্বাচন ব্যতীত বৈজ্ঞানিক পদ্ধতির কোনো স্তরে অগ্রসর হওয়া যায় না। এর পরবর্তী ধাপগুলো হচ্ছে, সমস্যার তাত্ত্বিক কাঠামো গঠন, অনুমিত সিদ্ধান্ত প্রণয়ন, তথ্য সংগ্রহ, তথ্য সাজানো, তথ্য বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী। বৈজ্ঞানিক পদ্ধতিতে উক্ত ধাপসমূহ ক্রমান্বয়ে অনুসরণ না করলে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না। উদ্দীপকের রাব্বি তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির নানা ধাপ অনুসরণ করেছে। যেমন- সে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী নির্বাচনের মাধ্যমে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করে এবং ধাপে ধাপে অগ্রসর হতে থাকে। তথ্য সংগ্রহ শেষে সে তার সংগৃহীত তথ্যগুলোকে বিশ্লেষণ করে। রাব্বি এ ধাপগুলো অনুসরণ করলেও সমস্যার তাত্ত্বিক কাঠামো গঠন, অনুমিত সিদ্ধান্ত বা পূর্বানুমান প্রণয়ন, তথ্য সাজানো এবং ভবিষ্যদ্বাণী করেনি। উপরের আলোচনায় স্পষ্ট যে, রাব্বি তার গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির সবগুলো স্তর নয় বরং কিছু ধাপ অনুসরণ করেছে। সুতরাং তার গবেষণা কার্যক্রমকে বৈজ্ঞানিক পদ্ধতির সাথে আংশিক সংগতিপূর্ণ বলা যায়।
HSCSociology 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।