উদ্দীপকে মারিয়ামের অধ্যয়নের বিষয়টির সাথে ফাতেমার পঠিত বিষয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মারিয়াম ও ফাতেমার পঠিত বিষয়গুলো যথাক্রমে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান। এ দুটি বিষয়ের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক বিদ্যমান।সমাজবিজ্ঞানের সম্যক জ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ অনুধাবন প্রায় অসম্ভব। রাষ্ট্রবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তার পরিপ্রেক্ষিতে সমাজে উদ্ভূত বিভিন্ন ঘটনা ও সমস্যাকে বিশ্লেষণ করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য সমাজবিজ্ঞানের অন্তর্ভূক্ত কলাকৌশল ও বিষয় সম্পর্কে অবহিত হতে হয়। সংবিধান, শাসনতান্ত্রিক আইন, আইন পরিষদের কার্যকলাপ, প্রশাসনিক কর্তৃপক্ষের ভূমিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বৃহত্তম সামাজিক প্রেক্ষাপটে বিবেচনা করার জন্য সমাজবিজ্ঞানীদের বিশ্লেষণ প্রয়োজন। আবার রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে সমাজবিজ্ঞানীরাও রাষ্ট্রবিজ্ঞানীদের দারস্থ হয়। সত্যিকার অর্থে সমাজতাত্ত্বিক জ্ঞান ছাড়া রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্লেষণ বা রাজনৈতিক জ্ঞান ছাড়া সমাজকাঠামোর। পরিপূর্ণ বিশ্লেষণ সম্ভব নয়।সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান। আর এ ঘনিষ্ট সম্পর্কের কারণে একটি যৌথ রাজনৈতিক সমাজবিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মারিয়ামের অধ্যয়নের বিষয়টির সাথে ফাতেমার পঠিত বিষয়ের মধ্যে …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর