উদ্দীপকের বিষয়টির ক্ষেত্র ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি তথা সমাজবিজ্ঞানের ক্ষেত্র ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বর্তমান পরিবর্তনশীল সমাজের জন্য সমাজবিজ্ঞান পাঠ করার প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। সমাজের প্রকৃতি আলোচনা করলে বোঝা যায় যে, সমাজ ক্রমশ সরল থেকে জটিল হচ্ছে। বিশেষ করে আধুনিকতার প্রসারে সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র ইত্যাদির ধরন অনেকটাই পাল্টে গেছে। সামাজিক এসব প্রতিষ্ঠান বদলে যাওয়ায় সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে। এ পরিবর্তনের ফলে সমাজকাঠামোর মধ্যেও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বর্তমানে সমাজে বসবাস করতে গিয়ে প্রয়োজনের তাগিদে আগের চেয়ে অনেক বেশি পেশা, শ্রেণি ও বর্ণে বিভক্ত হচ্ছে। ফলে সমাজে উদ্ভব হচ্ছে নানাবিধ জটিল সামাজিক সমস্যার। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এ সমস্যাবলির কারণ এবং কীভাবে এ থেকে মুক্ত হওয়া যায় সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা লাভ করা যায়। বস্তুত এ কারণেই বিশ্বের সর্বত্র সমাজবিজ্ঞানের চর্চা অনেক বেড়ে গেছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞান শাস্ত্রের উদ্ভবের সময় বিষয়টির যতটা প্রয়োজন ছিল, বর্তমান আধুনিক পরিবর্তনশীল সমাজের ক্ষেত্রে শাস্ত্রটির অধ্যয়নের গুরুত্ব তার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টির ক্ষেত্র ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর