উদ্দীপকের মহাখালী রেলগেট বস্তিতে বিরাজমান সমস্যা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মহাখালী রেলগেট বস্তিতে বিরাজমান সমস্যা সমাজবিজ্ঞানের অন্যতম শাখা চিকিৎসা সমাজবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। চিকিৎসা সমাজবিজ্ঞান সময়, কাল, যুগ ও সমাজভেদে বিভিন্ন রোগের কারণ, উৎস, প্রভাব ও প্রতিকার সম্পর্কে গবেষণা করে এবং এ বিষয়ে বিভিন্ন শ্রেণির মানুষের ধ্যানধারণা সম্পর্কে অনুসন্ধান চালায়। এছাড়া চিকিৎসা সমাজবিজ্ঞান বিভিন্ন সমাজে খাদ্য ও পানীয়ের ব্যবহার এবং পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি এ সংক্রান্ত গবেষণা ও মনোগ্রাফ তৈরি করে থাকে। সেই সাথে চিকিৎসানীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের পদ্ধতি নিয়েও আলোচনা ও গবেষণা করে। উদ্দীপকে দেখা যায়, মহাখালী রেলগেট বস্তিতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা চরম আকার ধারণ করেছে। এর ফলে এখানে ডায়রিয়া, আমাশয়, সর্দিজ্বর প্রভৃতি ছোঁয়াচে রোগ বস্তিবাসীদের নিত্যসঙ্গী। এসব বিষয় উপরে আলোচিত চিকিৎসা সমাজবিজ্ঞান শাখার আলোচ্য বিষয়। তাই বলা যায়, মহাখালী রেলগেট বস্তির সমস্যা সমাজবিজ্ঞানের বিশেষ শাখা চিকিৎসা সমাজবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মহাখালী রেলগেট বস্তিতে বিরাজমান সমস্যা সমাজবিজ্ঞানের কোন …
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর