শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য-তুমি কি এ ব্যাপারে একমত? যুক্তিসহ মতামত দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য এ বিষয়ে আমি একমত। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা। সমাজবিজ্ঞান সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা, সমস্যার কারণ এর ফলাফল এবং সমাধানের উপায় সম্পর্কে সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। এ কারণে বলা হয়ে থাকে, সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। উদ্দীপকে মহাখালী রেলগেট বস্তিতে দুই ধরনের সমস্যা লক্ষ করা যায়। যথা- স্বাস্থ্যবিষয়ক এবং শিক্ষাসংক্রান্ত। এসব সমস্যার কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে, সমস্যাগুলো সৃষ্টি হয়েছে মূলত সচেতনতার অভাবে এবং নাগরিকের সামাজিক অধিকার বাস্তবায়ন না করার কারণে। অর্থাৎ এ সমস্যাগুলো প্রত্যক্ষভাবে স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো সামাজিক সমস্যা হিসেবে গণ্য হবে। আর এসব সমস্যা সমাধান করতে হলে সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব এবং প্রতিকারের উপায় খুঁজে বের করতে হবে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিভিন্ন শাস্ত্রের মধ্যে কেবল সমাজবিজ্ঞানই বস্তুনিষ্ঠভাবে সামাজিক সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব এবং প্রতিকারের উপায় খুঁজে বেড়ায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত মহাখালী রেলগেট বস্তির যাবতীয় সমস্যার সমাধানের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য-তুমি …

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ 'ঢাকা শহরের বস্তি: একটি আর্থসামাজিক সমীক্ষা' শীর্ষক মনোগ্রাফ তৈরির জন্য মহাখালী রেলগেট বস্তিতে গেল। সেখানে গিয়ে সে লক্ষ করল যে, বস্তিটিতে বিশুদ্ধ পানির চরম অভাব। স্যানিটেশনেরও ভালো কোনো ব্যবস্থা নেই। ফলে ডায়রিয়া, চর্মরোগ, আমাশয়, সর্দিজ্বর প্রভৃতি ছোঁয়াচে রোগ বস্তিবাসীদের নিত্যসঙ্গী। সে আরও লক্ষ করল, বস্তিটির অধিকাংশ শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

Sociology শব্দটির উৎপত্তি হয়েছে ১৮৩৯ খ্রিষ্টাব্দে।

উত্তর

বৈশিষ্ট্যগত ও পদ্ধতিগত কারণে সমাজবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞান বলা যায় না। সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান। সমাজবিজ্ঞানে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন সূত্র দেওয়া হয়। প্রাকৃতিক বিজ্ঞানকে যেমনভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষাগারে নিয়ে কাটা-ছেঁড়া করা যায়, সমাজের মানুষের আচার-আচরণকে তা করা সম্ভব নয়, এ কারণে সমাজবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞান বলা যায় না।

উত্তর

উদ্দীপকে মহাখালী রেলগেট বস্তিতে বিরাজমান সমস্যা সমাজবিজ্ঞানের অন্যতম শাখা চিকিৎসা সমাজবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। চিকিৎসা সমাজবিজ্ঞান সময়, কাল, যুগ ও সমাজভেদে বিভিন্ন রোগের কারণ, উৎস, প্রভাব ও প্রতিকার সম্পর্কে গবেষণা করে এবং এ বিষয়ে বিভিন্ন শ্রেণির মানুষের ধ্যানধারণা সম্পর্কে অনুসন্ধান চালায়। এছাড়া চিকিৎসা সমাজবিজ্ঞান বিভিন্ন সমাজে খাদ্য ও পানীয়ের ব্যবহার এবং পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি এ সংক্রান্ত গবেষণা ও মনোগ্রাফ তৈরি করে থাকে। সেই সাথে চিকিৎসানীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের পদ্ধতি নিয়েও আলোচনা ও গবেষণা করে। উদ্দীপকে দেখা যায়, মহাখালী রেলগেট বস্তিতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা চরম আকার ধারণ করেছে। এর ফলে এখানে ডায়রিয়া, আমাশয়, সর্দিজ্বর প্রভৃতি ছোঁয়াচে রোগ বস্তিবাসীদের নিত্যসঙ্গী। এসব বিষয় উপরে আলোচিত চিকিৎসা সমাজবিজ্ঞান শাখার আলোচ্য বিষয়। তাই বলা যায়, মহাখালী রেলগেট বস্তির সমস্যা সমাজবিজ্ঞানের বিশেষ শাখা চিকিৎসা সমাজবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য এ বিষয়ে আমি একমত। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা। সমাজবিজ্ঞান সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা, সমস্যার কারণ এর ফলাফল এবং সমাধানের উপায় সম্পর্কে সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। এ কারণে বলা হয়ে থাকে, সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। উদ্দীপকে মহাখালী রেলগেট বস্তিতে দুই ধরনের সমস্যা লক্ষ করা যায়। যথা- স্বাস্থ্যবিষয়ক এবং শিক্ষাসংক্রান্ত। এসব সমস্যার কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে যে, সমস্যাগুলো সৃষ্টি হয়েছে মূলত সচেতনতার অভাবে এবং নাগরিকের সামাজিক অধিকার বাস্তবায়ন না করার কারণে। অর্থাৎ এ সমস্যাগুলো প্রত্যক্ষভাবে স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো সামাজিক সমস্যা হিসেবে গণ্য হবে। আর এসব সমস্যা সমাধান করতে হলে সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব এবং প্রতিকারের উপায় খুঁজে বের করতে হবে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিভিন্ন শাস্ত্রের মধ্যে কেবল সমাজবিজ্ঞানই বস্তুনিষ্ঠভাবে সামাজিক সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব এবং প্রতিকারের উপায় খুঁজে বেড়ায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত মহাখালী রেলগেট বস্তির যাবতীয় সমস্যার সমাধানের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।