A অংশের বিষয়টি কীভাবে মানবসমাজের সামগ্রিক পাঠ-বিশ্লেষণ কর।
উত্তর: 'A [গণিত] অংশের বিষয়টি হলো সমাজবিজ্ঞান। সামজের সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করার জন্য সমাজবিজ্ঞানকে সমাজের সামগ্রিক পাঠ বলা হয়। সমাজের মধ্যে যেসব বিষয় রয়েছে তার প্রত্যেকটি সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে। সমাজ, সমাজের মানুষ, সংঘ, সামাজিক প্রতিষ্ঠান, সমাজকাঠামো, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত এবং এর সঙ্গে জড়িত সব বিষয় নিয়েই সমাজবিজ্ঞান গভীরভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করে। উদ্দীপকের 'A [গণিত] অংশের বিষয়টিও সমাজ এবং সমাজের মানুষের গোটা জীবন নিয়ে পর্যালোচনা করে, যা সমাজবিজ্ঞান বিষয়কে নির্দেশ করে। সমাজবিজ্ঞানের আলোচনা ব্যাপকতার কারণে শাস্ত্রটিকে বিভিন্ন শাখায় বিভক্ত করে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন- ঐতিহাসিক সমাজবিজ্ঞান সমাজের অতীত ইতিহাস নিয়ে, পরিবার সমাজবিজ্ঞান পরিবারের বিভিন্ন দিক নিয়ে, নগর সমাজবিজ্ঞান নগরের স্বরূপ, গ্রামীণ সমাজবিজ্ঞান গ্রামের স্বরূপ, ধর্মের সমাজবিজ্ঞান ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এমনিভাবে সমাজবিজ্ঞানের আরও বহু শাখা রায়েছে, যেগুেলো সমাজের বিভিন্ন বিষয়কেন্দ্রিক আলোচনা করে। কার্যত সমাজবিজ্ঞানের আলোচনায় মানবসমাজের সাথে জড়িত সব বিষয়ই আলোচিত হয়। এ কারণে সমাজবিজ্ঞানকে মানবসমাজের সামগ্রিক পাঠ বলা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
A অংশের বিষয়টি কীভাবে মানবসমাজের সামগ্রিক পাঠ-বিশ্লেষণ কর।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর