উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি সমাজবিজ্ঞানের কোন পরিধির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। মানবসমাজের সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতো।সমাজবিজ্ঞান সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হিসেবে বিবেচনার মাধ্যমে পরিবার গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা বা আলোচ্য বিষয় হলো পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার গঠিত হওয়ার মূলভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য পায়। উদ্দীপকে দেখা যায়, রাফি একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্পর্কে জানত চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞান শাস্ত্রের সহায়তা নেয়। কারণ বিবাহ এবং পরিবার সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। তাই বলা যায়, রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি সমাজবিজ্ঞানের কোন পরিধির অন্তর্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর