উদ্দীপকে অধ্যয়নের গুরুত্বের যে দিকসমূহ ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞান অধ্যয়নের গুরুত্বের যে দিকসমূহ ফুটে উঠেছে তা হলো সামাজিক দায়িত্ব-কর্তব্য পালন করার প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সচেতনতা জাগ্রতকরণ এবং সামাজিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জ্ঞানার্জন করা যায়। সমাজবিজ্ঞান আমাদেরকে আত্মসচেতন, শ্রেণি সচেতন, সমাজ সচেতন এবং সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে সাহায্য করে। অর্থাৎ ব্যক্তি হিসেবে আমাদের পরিচয় কী, সামাজিক অবস্থান এবং কোন সামাজিক পরিবেশে আমরা 'সমাজজীবন অতিবাহিত করি তা জানতে ও বুঝতে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক অধিকারই কেবল নয়, সামাজিক দায়িত্ব ও কর্তব্যও সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আর সে কারণেই বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সামাজিক সমস্যা চিহ্নিত করা, সমস্যাবলির গভীরতা অনুধাবন করা এবং সমাধানের দিক নির্দেশনা দেওয়া সমাজবিজ্ঞান পাঠের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উদ্দীপকে খুলনা এলাকার তরুণরা পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টিমূলক এক প্রচারাভিযান কর্মসূচি গ্রহণ করে। তরুণরা ঢাকা-খুলনা মহাসড়কে পথচারীদের রাস্তা পারাপারে করণীয় দিকগুলো সম্পর্কে অভিহিত করার মধ্য দিয়ে সামাজিক দায়িত্ব পালন করছে। পরিশেষে বলা যায়, সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞানার্জনের জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অধ্যয়নের গুরুত্বের যে দিকসমূহ ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর