উদ্দীপকের A কোন বিজ্ঞানকে নির্দেশ করে? তার প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] সমাজবিজ্ঞানকে নির্দেশ করে । সমাজবিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি থেকে শুরু করে সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক পরিবর্তন, সামাজিক কাঠামো, সামাজিক গতিশীলতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করে। উদ্দীপকের 'A [গণিত] অংশেও এসব বৈশিষ্ট্য দেখা যায়, যা মূলত সমাজবিজ্ঞানকেই নির্দেশ করে । সমাজবিজ্ঞানের কিছু স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য রয়েছে। সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞানভিত্তিক পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজস্থ মানুষের আচরণ, আদর্শ-মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। এক্ষেত্রে সমাজবিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। প্রকৃতিগতভাবে এটি একটি তাত্ত্বিক বিজ্ঞান; ব্যবহারিক বিজ্ঞান নয়। এছাড়া সমাজবিজ্ঞান একই সাথে স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এটি যেমন পরিবার, ধর্ম, বিবাহ, শিক্ষা, রাজনীতি প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে; তেমনিভাবে এসব সামাজিক প্রতিষ্ঠান কালের পরিক্রমায় কীভাবে পরিবর্তিত হচ্ছে তা নিয়েও আলোচনা করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের A কোন বিজ্ঞানকে নির্দেশ করে? তার প্রকৃতি ব্যাখ্যা কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর