উদ্দীপকে B কোন সামাজিক বিজ্ঞান তার সাথে A-এর পার্থক্য বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] হলো সামাজিক বিজ্ঞানের অন্যতম শাখা নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান হচ্ছে মানুষের বিজ্ঞানভিত্তিক পাঠ। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কিত বিজ্ঞান। উদ্দীপকের 'B [গণিত] অংশেও এসব বৈশিষ্ট্য বিদ্যমান, যা উপরে আলোচিত নৃবিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের 'B [গণিত] তথা নৃবিজ্ঞানের সাথে 'A [গণিত] অর্থাৎ সমাজবিজ্ঞানের যথেষ্ট পার্থক্য রয়েছে। নৃবিজ্ঞানী তার গবেষণায় পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আশ্রয় নেন । পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির স্বার্থে নৃবিজ্ঞানী কোনো ক্ষুদ্র সমাজ বা ওই সামাজের কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানকে বিচ্ছিন্নভাবে দেখেন না, বরং তিনি গোটা সমাজের প্রেক্ষাপটে তাদের বিশ্লেষণ করেন। এ ধরনের Holistic দৃষ্টিভঙ্গি সমাজবিজ্ঞানে তেমন লক্ষ করা যায় না। গবেষণা পদ্ধতির দিক থেকেও সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে পার্থক্য বিদ্যমান। সমাজবিজ্ঞানী বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সহসাই সাধারণীকরণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, বিরাট তত্ত্ব দাঁড় করান এবং ভবিষ্যদ্বানী করেন। পক্ষান্তরে, নৃবিজ্ঞানী এতটা তড়িঘড়ি তত্ত্ব সৃষ্টি করেন না এবং সহসা ভবিষ্যদ্বানী করতে চান না; বরং সমস্যার গভীরতা বুঝাতেই বেশি সময় দেন এবং সমাজ ও সংস্কৃতির হুবহু চিত্র তথা পূর্ণাঙ্গ বর্ণনা দান করেন। বিষয়বস্তুর দিক থেকেও এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। দেখা যায়, সমাজবিজ্ঞানীরা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সমস্যা যেমন অপরাধপ্রবণতা, মাদকাসক্তি, যৌতুক ইত্যাদি নিয়ে কাজ করেন। অন্যদিকে, নৃবিজ্ঞানীরা সাধারণত সমাজকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ ও বিচার- বিশ্লেষণ করে থাকেন। যেমন- নৃবিজ্ঞানীরা সমগ্র সম্প্রদায় বা দেশের প্রেক্ষাপট, সংস্কৃতি-সভ্যতা নিয়ে আলোচনা করে । পরিশেষে বলা যায়, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান একই শাস্ত্রের দুটি ধরন হলেও বিষয়বস্তু, তত্ত্ব এবং গবেষণা পদ্ধতির দিক থেকে উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে B কোন সামাজিক বিজ্ঞান তার সাথে A-এর পার্থক্য বিশ্লেষণ কর ।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর