উদ্দীপকে বর্ণিত সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্য সামাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য — বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য – মন্তব্যটি যথার্থ । সমাজবিজ্ঞান সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তন, সমস্যা, সম্ভাব্য সমাধান, বিভিন্ন পরিকল্পনার বাস্তব রূপ, সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূমিকা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করে। আর এসব বিষয় সমাজবিজ্ঞান পঠন- পাঠনের মাধ্যমে জানা যায় বলে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য । বর্তমান সরকারের যেসব অধীনে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার সাথে যদি সামাজিক জ্ঞান না থাকে তবে তার বাস্তব রূপ দেওয়া সম্ভব নয়। সমাজব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলা থাকা আবশ্যক। কেননা সুনির্দিষ্ট নিময়নীতি না থাকলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে ফলে সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এ সমস্যা দূর করার জন্য সামাজিক নীতি নির্ধারণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কার্যত সমাজের মূলনীতি পর সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের উপযুক্ত পদ্ধতির সন্ধান সমাজবিজ্ঞানের ধারণার মধ্যেই খুঁজে পাওয়া যায়। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্য সামাজবিজ্ঞানের জ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর