শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখার সম্পর্ক বিদ্যমান – বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা তথা ইতিহাসের সম্পর্ক রয়েছে। মানবসমাজের পারস্পরিক সম্পর্কের এক সামগ্রিক পাঠই সমাজবিজ্ঞান । অন্যদিকে ইতিহাস হলো মানবসমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ। সেদিক থেকে সমাজস্থ মানুষ নিয়ে উভয়েই আলোচনা করে। ইতিহাস অতীতের ঐতিহাসিক ঘটনাবলি, বিভিন্ন রাজ্যের উত্থান-পতন, দিন, তারিখ, সন, শতাব্দী, সন্ধি চুক্তি ইত্যাদি বিয়য়ে গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ মানবসমাজে সংঘটিত ঘটনাসমূহ স্থান- কাল অনুসারে ধারাবাহিকভাবে ইতিহাসে সাজানো থাকে। ইতিহাসের মাধ্যমে প্রাপ্ত ঘটনাবলিকে সমাজবিজ্ঞানীরা ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন । উদ্দীপকে দেখা যায়, নয়নের পঠিত বিষয়টি অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে বিশ্লেষণ করে। যেমন— পলাশীর যুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি। এসব বিষয় ইতিহাসের আলোচ্য বিষয় এবং সমাবিজ্ঞানীরা এসব বিষয়কে ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা ইতিহাসের সম্পর্ক বিদ্যমান।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখার সম্পর্…

উদ্দীপক

নয়ন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে তার আলোচ্য বিষয় অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে বিশ্লেষণ করা। যেমন— পলাশীর যুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এসবের বিবরণ, কারণ ইত্যাদি। নয়ন যে এলাকায় বসবাস করে বর্তমানে সেখানে নদী ভাঙ্গন, খরা, অতিবৃষ্টি ইত্যাদি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নয়ন এলাকার লোকজনকে এসব বিষয়ে সচেতন করার প্রয়োজানীয়তা উপলব্ধি করে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

'SociologySociology^{\prime} শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট কোঁৎ।

উত্তর

পারস্পরিক সহযোগিতা সমাজ গঠনের পূর্বশর্ত। কারণ সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। তাই বলা যায়, সমাজ অর্থ সহযোগিতা । যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। আর এই সংঘবদ্ধতা মানেই হলো সহযোগিতা। কেননা একজন মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেভাবেই হোক, সে অন্যের ওপর সর্বদাই নির্ভরশীল। সুখের সময় হোক কিংবা দুঃখের সময় কখনই মানুষ অন্যের সহযোগিতা ছাড়া বাঁচতে পারে না। যদি কেউ বাঁচতে চায় তবে তাকে সমাজ ছেড়ে গহিন অরণ্যে চলে যেতে হবে।

উত্তর

নয়নের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান । সমাজবিজ্ঞান হলো মানবসমাজ সম্পর্কিত বিজ্ঞান। তথা সামাজিক মানুষের আচার-আচরণ, অতীত-ঐতিহ্য, মানুষের জীবন প্রণালী, সামাজিক বিভিন্ন সমস্যা এবং এসব সমস্যা সমাধানে বৈজ্ঞানিক উপায় সম্পর্কে সমাজবিজ্ঞান নিখুঁত বিশ্লেষণ করে। অর্থাৎ গোটা সমাজের যাবতীয় সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে । উদ্দীপকের নয়ন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে তার আলোচ্য বিষয় হলো অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে বিশ্লেষণ করা। যেমন— পলাশীর যুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি। আর এ বিষয়গুলো অতীতের ঘটনাবলির সাথে সম্পর্কিত। যা দ্বারা মূলত সমাজবিজ্ঞানের বিশেষত্বকে বোঝানো হয়েছে । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, নয়নের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান ।

উত্তর

উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা তথা ইতিহাসের সম্পর্ক রয়েছে। মানবসমাজের পারস্পরিক সম্পর্কের এক সামগ্রিক পাঠই সমাজবিজ্ঞান । অন্যদিকে ইতিহাস হলো মানবসমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ। সেদিক থেকে সমাজস্থ মানুষ নিয়ে উভয়েই আলোচনা করে। ইতিহাস অতীতের ঐতিহাসিক ঘটনাবলি, বিভিন্ন রাজ্যের উত্থান-পতন, দিন, তারিখ, সন, শতাব্দী, সন্ধি চুক্তি ইত্যাদি বিয়য়ে গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ মানবসমাজে সংঘটিত ঘটনাসমূহ স্থান- কাল অনুসারে ধারাবাহিকভাবে ইতিহাসে সাজানো থাকে। ইতিহাসের মাধ্যমে প্রাপ্ত ঘটনাবলিকে সমাজবিজ্ঞানীরা ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন । উদ্দীপকে দেখা যায়, নয়নের পঠিত বিষয়টি অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে বিশ্লেষণ করে। যেমন— পলাশীর যুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি। এসব বিষয় ইতিহাসের আলোচ্য বিষয় এবং সমাবিজ্ঞানীরা এসব বিষয়কে ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা ইতিহাসের সম্পর্ক বিদ্যমান।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।