উদ্দীপকের বিবৃত অবস্থা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিবৃত অবস্থা সমাজবিজ্ঞানের অপরাধ সমাজবিজ্ঞান শাখায় আলোচনা করা হয়। অপরাধমূলক সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক অপরাধের বিজ্ঞানভিত্তিক পাঠ। আচরণবিধির লঙ্ঘন বিষয়ক পর্যালোচনা অপরাধবিজ্ঞানের আওতাভুক্ত। অপরাধ, অপরাধ প্রবণতা, কিশোর অপরাধ, ভদ্রবেশী অপরাধ, মাদক, চুরি, ডাকাতি, অপরাধ সংঘটনে পরিবেশের প্রভাব, অপরাধের কারণ, তত্ত্ব, স্বরূপ, সামাজিক ভারসাম্য ভেঙ্গে পড়া প্রভৃতি বিষয় সম্পর্কে অপরাধমূলক সমাজবিজ্ঞান আলোকপাত করে । উদ্দীপকে দেখা যায়, রফিক সাহেব শহরে বাস করেন। তিনি লক্ষ করেন, বর্তমান এই শহরে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। এছাড়া এখানে যুবকদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতাও দেখা যায়। যা উপরের আলোচিত অপরাধমূলক সমাজবিজ্ঞান বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, উদ্দীপকের বিবৃত অবস্থা সমাজবিজ্ঞানের অন্যতম শাখা অপরাধ সমাজবিজ্ঞান শাখায় আলোচনা করা যায় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিবৃত অবস্থা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্য…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর