উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক – বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রফিক সাহেবের বর্ণনামতে অপরাধকে নির্দেশ করা হয়েছে। আর এ ধরনের সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন সমস্যার কারণ এবং তা সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করে থাকে। উদ্দীপকে উল্লিখিত শহরের চুরি, ডাকাতি, মাদক প্রভৃতি অপরাধের সাথে যুক্ত। এক্ষেত্রে সমাজবিজ্ঞান যুবকদের অপরাধী হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটন করে তাদের অপরাধী হওয়ার পিছনে পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব কতটুকু সে সম্পর্কেও সঠিক ধারণা দিয়ে থাকে। অপরাধের যথার্থ কারণ খুঁজে বের করার পর সমাজবিজ্ঞান তা সমাধানের উপযুক্ত উপায় সম্পর্কে জ্ঞানদান করে। সমাজবিজ্ঞানের এ জ্ঞান প্রয়োগ করে শহরের যুবকদের অপরাধ থেকে ফিরিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মের ব্যবস্থা করলে তারা অপরাধ করবে না। কারণ তাদের চুরি, ডাকাতির অন্যতম কারণ হলো টাকা জোগাড় করা। পাশাপাশি ঐসব যুবকদের পরিবার থেকে যথাযথ নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হলে, অপরাধের মাত্রা অনেকাংশে কমে যাবে। আর এসব বিষয় সম্পর্কে সমাজবিজ্ঞান যথাযথ জ্ঞান দান করে থাকে । উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, অপরাধের মতো সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক – বিশ্ল…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর